“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 মুরশিদ বিনে কি ধন আর আছে রে মন এ জগতে
মুরশিদ বিনে কি ধন আর আছে রে মন এ জগতে
  • Sub Title: যে নাম স্মরণ করে

মুরশিদ বিনে কি ধন আর আছে রে মন এ জগতে।।
যে নাম স্মরণ করে

তাপিত অঙ্গ শীতল করে
ভব-বন্ধন দূরে যায় রে জপ ঐ নাম দিবারেতে।।

মুরশিদের চরণ-সুধা
পান করিলে যাবে ক্ষুধা
যেহি মুরশিদ সেহি খোদা
বোঝ 'অলিয়েম মোরশেদা'
আয়েত লেখা কোরানেতে।।

আপনি খোদা আপনি নবী
আপনি সেই আদম সফি
অনন্ত রূপ করে ধারণ
কে বোঝে তার নিরাকরণ
নিরাকার হাকিম নিরঞ্জন
মুরশিদ রূপ ভজন-পথে।।

কুল্লে সাইন মোহিত আরো
আলা কুল্লে সাইন কাদি্রো
পড়ে কালাম নেহাজ করো
তবে সব জানিতে পারো
কেনে লালন ফাঁকে ফেরো
ফকিরি নাম পাড়াও মিথ্যে।।

———
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১৩০-৩১; লালন-গীতিকা, পৃ. ১৭৩
‘বাংলার বাউল ও বাউল গানে’ (পৃ. ৫৯) এবং ‘হারামণি’ ১ম খণ্ডে (পৃ. ৪২-৪৩) গানটির ধুয়ার পূরণবাচক চরণগুলি নেই। দ্বিতীয় গ্রন্থে আভোগটি অসম্পূর্ণ। এতে কিছু পাঠভেদও আছে। গানটিতে ইসলামী সংস্কৃতি প্রতিফলন আছে। সুফি সাধনায় মুরশিদের স্থান ও বাউল সাধনায় গুরুর স্থান এক। ‘যেহি মুরশিদ সেহি খোদা’ – সুফির এই তত্ত্বে লালন বিশ্বাস করতেন। হিন্দু-বৌদ্ধ-ইসলামি ভাবধারায় বিচরণ লালনের পক্ষে অনায়াস সাধ্য ছিল।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

মিলন হবে কত দিনে
মিলন হবে কত দিনে

মিলন হবে কত দিনে

  • Sub Title: আমার মনের মানুষের সনে
 আর কি গৌর আসবে ফিরে
আর কি গৌর আসবে ফিরে

আর কি গৌর আসবে ফিরে

  • Sub Title: মানুষ ভজে যে যা কর, গৌর চাঁদ গিয়েছে সেরে
কে এল ডাকে চোখ গেল
কে এল ডাকে চোখ গেল

কে এল ডাকে চোখ গেল

  • Sub Title: ডাকে চোখ গেল ডাকে চোখ গেল
শুনি বংশী প্ৰাণসজনী কদম্বে কি বংশী বটে
শুনি বংশী প্ৰাণসজনী কদম্বে কি বংশী বটে

শুনি বংশী প্ৰাণসজনী কদম্বে কি বংশী বটে

  • Sub Title: আত্মা ইন্দ্ৰিয় মনাকর্ষণ করে প্রাণী আমার নাই গো ঘটে চি
অউত যারায় গিয়া- বন্ধুরে
অউত যারায় গিয়া- বন্ধুরে

অউত যারায় গিয়া- বন্ধুরে

  • Sub Title: আরে সত্যি করি কও রে বন্ধু; আইবায় নি ফিরিয়া রে
কী কালাম আনিলেন নবি সকলের শেষে
কী কালাম আনিলেন নবি সকলের শেষে

কী কালাম আনিলেন নবি সকলের শেষে

  • Sub Title: রোজা বন্দি সালাত যাকাত পূর্বেও তো জাহের আছে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন