মন-চোরা রে ধরবি যদি মন
ফাঁদ পাত আজ ত্রিপীনে।অমাবশ্যা পূর্ণিমাতে
বারামখানা সেইখানে।।ত্রিপানে ত্রিধারা বয়
তার ধরা চিনে ধরতে পারলে হয়
কোন ধারায় তার
সদায় বিহার
হচ্ছে ভাবের ভুবনে।।সামান্যে কি যায় তারে
ধরা
আট প্রহরই দিতে হয় পাহারা;
কখন এসে
ধারায় মেপে
তখন রয় নির্জনে।।শুল্কপক্ষে ব্রহ্মাণ্ডে গমন
কৃষ্ণপক্ষে যায় নিজ-ভুবন
সাঁই লালন
বলে
সেরূপ লীলে
দিব্যজ্ঞানী সেই জানে।।————
৩৩৬. লালন ফকির : কবি
ও কাব্য, পৃ. ২১০-১১; লালন-গীতিকা, পৃ. ২৫-২৬
‘বাউল কবি লালন শাহ’
গ্রন্থে ধুয়ার ২য় চরণ “অমাবস্যা পূর্ণিমাতে চোরের বারামখানা সেইখানে” এবং অন্তরার ৪র্থ
চরণ “করছে ভবের ভুবনে” রূপে সংকলিত হয়েছে।– পৃ. ৩০৮
মন-চোরা রে ধরবি যদি মন
- Sub Title: ফাঁদ পাত আজ ত্রিপীনে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ লালন গীতি
- পঠিত হয়েছেঃ 204
লালন গীতি এর নতুন প্রবন্ধ
কোন পথে যাবি মন ঠিক হলো না
- Sub Title: কর লাফালাফি সার কাজে শুন্যকার
কি ভাব নিমাই তোর অন্তরে
- Sub Title: মা বলিয়ে চোখের দেখা
অবোধ মন রে তোমার হলো না দিশে
- Sub Title: এবার মানুষের করণ হবে কিসে
গুরু দেখায় গৌর, তাই দেখি কি গুরু দেখি
- Sub Title: গৌরে দেখতে গুরু হারাই, কোন রূপে দেই আঁখি
ও মন, কে তোমার যাবে সাথে
- Sub Title: কোথা রবে ভাই বন্ধু সব
পূর্বের কথা ছাড়ান দাও ভাই
- Sub Title: সে লেখা তো থাকে না
খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়
- Sub Title: ধরতে পারলে মন বেড়ি দিতাম তাহার পায়
ধন্য মায়ের নিমাই ছেলে
- Sub Title: এমন বয়সে নিমাই
আলক সাঁই আল্লাজী মিশে
- Sub Title: ফানা ফিল্লায় মোরাকাবা
মন দেহের খবর না জানিলে
- Sub Title: মানুষ রতন ধরা যায় না
এমন সৌভাগ্য আমার কবে হবে
- Sub Title: দয়াল চাঁদ আসিয়ে মোরে পার করে নিবে
ভবের গোলা আসমানে
- Sub Title: মুক্তামণি বিকিকিনি মহাজন তার কোনখানে
বাংলা
English