“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কি সন্ধানে যাই সেখানে
কি সন্ধানে যাই সেখানে
  • Sub Title: মনের মানুষ যেখানে

কি সন্ধানে যাই সেখানে
মনের মানুষ যেখানে।
আঁধার ঘরে জ্বলছে বাতি

দিবারাতি নাই সেখানে।।

যেতে পথে কাম নদীতে
পাড়ি দিতে ত্রিপিনে
ধনীর ভাড়া যাচ্ছে মারা
পড়ে নদীর তোড় তুফানে।।

রসিক যারা চতুর তাঁরা
তাঁরাই নদীর ধারা চেনে
উজান তরী যাচ্ছে বয়ে
তাঁরাই স্বরূপ সাধন জানে।।

শতদল কমলের পরে
মূল রয়েছে গোপনে
মনের মানুষ স্থলে রেখে
দেখতে পাইনে দুই নয়নে।।

লালন বলে মলাম জ্বলে
জ্বলেস্থলে নিশিদিনে
মণিহারা ফনির মতন
হারা হলাম পিতৃধনে ।।

শিল্পীঃ কনক চাঁপা (Konok Chapa):

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

মন দুঃখে বাঁচি না সদাই
মন দুঃখে বাঁচি না সদাই

মন দুঃখে বাঁচি না সদাই

  • Sub Title: সাড়ে তিন কাঠা জমির প্রমাণ তাই
বল কারে খুঁজিস ক্ষ্যাপা দেশ-বিদেশে
বল কারে খুঁজিস ক্ষ্যাপা দেশ-বিদেশে

ক্ষ্যাপা

  • Sub Title: বল কারে খুঁজিস ক্ষ্যাপা দেশ-বিদেশে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন