“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়
খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়
  • Sub Title: ধরতে পারলে মন বেড়ি দিতাম তাহার পায়

খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়
ধরতে পারলে মন-বেড়ি দিতাম তাহার পায়।।

আট-কুঠরি নয়-দরজা আঁটা
মধ্যে মধ্যে ঝলকা কাটা
তাঁর উপরে সদর-কোঠা
আয়না মহল তায়।।

কপালের ফ্যার নইলে কি আর
পাখিটির এমন ব্যবহার
খাঁচা ভেঙে পাখি আমার
কোন বলে পালায়।।

মন তুই রইলি খাঁচার আশে
খাঁচা যে তোঁর কাঁচা বাঁশে
কোনদিন খাঁচা পড়বে খসে
ফকির লালন কেঁদে কয়।।

শিল্পীঃ ফরিদা পারভীন (Farida Parveen):

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

 ঘরে বাস করি সে ঘরের খবর নাই
ঘরে বাস করি সে ঘরের খবর নাই

ঘরে বাস করি সে ঘরের খবর নাই

  • Sub Title: চার যুগে ঘর চাবি আঁটা ছোড়ান পরের ঠাঁই
 ফুলে হয় ফলের পরিচয়
ফুলে হয় ফলের পরিচয়

ফুলে হয় ফলের পরিচয়

  • Sub Title: ও তাই সাঁই রূপেতে জানা যায়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন