“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

সব সৃষ্টি করলো যে জন
সব সৃষ্টি করলো যে জন
  • Sub Title: তারে সৃষ্টি কে করেছে

সব সৃষ্টি করলো যে জন
তারে সৃষ্টি কে করেছে।
সৃষ্টি ছাড়া কি রূপে সে

সৃষ্টিকর্তা নাম ধরেছে।।

সৃষ্টিকর্তা বলছো যারে
লা শরিক হয় কেমন করে।
ভেবে দেখো পূর্বাপরে
সৃষ্টি করলেই শরিক আছে।।

চন্দ্র সূর্য যে গঠেছে
তার খবর কে করেছে।
নীরেতে নিরঞ্জন আছে
নীরের জন্ম কে দিয়েছে।।

স্বরূপ শক্তি হয় যে জনা
কে জানে তার ঠিক ঠিকানা।
জাহের বাতেন যে জানেনা
তার মনেতে প্যাঁচ পড়েছে।।

আপনার শক্তির জোরে
নিজশক্তির রূপ প্রকাশ করে।
সিরাজ সাঁই কয় লালন তোরে
নিতান্তই ভূতে পেয়েছে।।

শিল্পীঃ- রব ফকীর

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

এ বড় আজব কুদরতি
এ বড় আজব কুদরতি

রুপের বাতি

  • Sub Title: এ বড় আজব কুদরতি
আসরে আইসহে গউর হরি
আসরে আইসহে গউর হরি

আসরে আইসহে গউর হরি

  • Sub Title: তুমি তন্ত্র তুমি মন্ত্ৰ তুমি হৃদয় বিদারী
কি রূপ হেরিয়া অইলাম কদমতলে
কি রূপ হেরিয়া অইলাম কদমতলে

কি রূপ হেরিয়া অইলাম কদমতলে

  • Sub Title: আর গো শ্যামের মৃদু হাসি বদন কমলে চি
আকুল হলি কেন বকুল বনের পাখি
আকুল হলি কেন বকুল বনের পাখি

আকুল হলি কেন বকুল বনের পাখি

  • Sub Title: দেখেছিস তুইও নাকি প্রিয়ার ডাগর আঁখি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন