“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আমি কোন সাধনে তারে পাই
আমি কোন সাধনে তারে পাই
  • Sub Title: আমার জীবনের জীবন সাঁই

আমি কোন সাধনে তারে পাই।
আমার জীবনের জীবন সাঁই।।

সাধিলে সিদ্ধির ঘরে
শুনেছি সেও পায় না তারে;
সাধু যে ব্যক্তি
পেলে যে মুক্তি
ও কে যাবে অমনি শুনি রে ভাই।।

শাক্ত শৈব্য বৈরাগ্য ভাব
তাতে যদি হয় চরণ লাভ;
তবে দয়াময়
কেন সর্বদায়
বিধি বলে দুষিবে তাই।।

গেল না রে মনের ভ্রান্ত
পেলেন না সে ভাবের অন্ত;
কয় মূঢ লালন
ভবে এসে মন
কি করিতে ওরে কি করে যাই।।

শিল্পীঃ- আরিফ বাউল

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

বিনা কার্যে ধন উপার্জন কে করিতে পারে
বিনা কার্যে ধন উপার্জন কে করিতে পারে

বিনা কার্যে ধন উপার্জন কে করিতে পারে

  • Sub Title: গুরু গত না হলে প্রেমের প্রেমিক না হলে সে ধন পায় না রে
কুল গেল কলঙ্ক রইল ওলো সহচরী
কুল গেল কলঙ্ক রইল ওলো সহচরী

কুল গেল কলঙ্ক রইল ওলো সহচরী

  • Sub Title: যৌবন সময় প্রাণের বন্ধু হলো দেশান্তরী রে
খুলি নেও গলার হার গো ললিতে
খুলি নেও গলার হার গো ললিতে

খুলি নেও গলার হার গো ললিতে

  • Sub Title: ললিতায় নেও গলার মালা বিশাখায় নেও হাতের বালা
যদি উজান বাঁকে তুলসী ধায়
যদি উজান বাঁকে তুলসী ধায়

যদি উজান বাঁকে তুলসী ধায়

  • Sub Title: খাঁটি তার পূজা বটে চরণচাঁদে পায়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন