“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কোন চরণ এই দীনহীনকে দেবে
কোন চরণ এই দীনহীনকে দেবে
  • Sub Title: দুটি চরণ বৈ নয়, আছে শতভক্তের হৃদয়

কোন চরণ এই দীনহীনকে দেবে।
দুটি চরণ বৈ নয়, আছে শতভক্তের হৃদয়
দয়াময় আমার ভাগ্যে কী হবে।।

শুনেছি সেই ত্রেতাযুগে
রাম অবতার ভক্তের লেগে
মহাতীর্থস্থান যোগে
যুদ্ধজয় কলরবে;
তুমি গয়াসুরকে চরণ দিয়ে
বন্ধু হয়েছো ভক্তিভাবে।।

প্রহলাদ নারদ আদি
চরণ সাথে নিরবধি
আমার বঞ্চিত বিধি
এ নিধনের ভার কে লবে;
চরণ পাবার আশায় ত্রিপুরারই বেড়ায়
শুশানে পাগলভাবে।।

পাষাণী মানব হলো ধূলায়
চরণমালা হনুর গলায়
হৃদয় মাঝে চরণ দোলায়
নূপুর বাজে সুরবে;
লালন বলে চরণ বিক্রেতা জনমের মতো
ফিরে কি কেহ আর পাবে।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

নাম পাড়ালাম রসিক ভেয়ে
নাম পাড়ালাম রসিক ভেয়ে

নাম পাড়ালাম রসিক ভেয়ে

  • Sub Title: না জেনে সেই রসের ভিয়ান মরতে হ’ল গরল খেয়ে
ধন্য রে রূপ সনাতন জগৎমাঝে
ধন্য রে রূপ সনাতন জগৎমাঝে

ধন্য রে রূপ সনাতন জগৎমাঝে

  • Sub Title: উজিরানা ছাড়িয়ে সে না ডোর-কোপিন সার করেছে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন