এ গোকুলে শ্যামের প্রেমে
কেবা না মজেছে সখি!
কারও কথা কেউ বলে নাআমি একা হই কলঙ্কী।।
অনেকেতে প্রেম করে
এমন দশা ঘটে কারে
গঞ্জনা দেয় ঘরে পরে
শ্যামের পদে দিয়ে আঁখি।।তলে তলে তল গোজা খায়
লোকের কাছে সতী বলায়
এমন সৎ অনেক পাওয়া যায়
প্রকাশ যে হয় সেই পাতকী।।অনুরাগী রসিক হলে
সে কি মানে প্রেম নাশিলে
লালন বেড়ায় ফুচকি খেলে
ঘোমটা দেয় আর চায় আড়চোখী।।
শিল্পীঃ- চন্দনা মজুমদার
বাংলা
English

Comments