“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

তা কি মুখের কথায় হয়
তা কি মুখের কথায় হয়
  • Sub Title: চেতন হয়ে সাধন কর রসিক মহাশয়

তা কি মুখের কথায় হয়।
চেতন হয়ে সাধন কর রসিক মহাশয়।।

আহল্লাদে পাখি ধর রে
অমনি মত ধরতে হয় রে
অনুরাগের আঠা দিয়ে
লাগাও গুরুর রাঙ্গা পায়।।

কানাবগি থাকে যেমন
থাকতে হয় রে তেমন
ও সে চিলের মত ছোঁ মারিয়ে
আপন বাসায় লয়ে যায়।।

ফকির লালন বলে
তা কি মুখের কথায় মেলে
ও সে দুই দেহে এক দেহ হলে
তবেই সে ধন পায়।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

ভাল জল-ছেঁচা কল পেয়েছ মনা
ভাল জল-ছেঁচা কল পেয়েছ মনা

ভাল জল-ছেঁচা কল পেয়েছ মনা

  • Sub Title: ডুবারু যেজন পায় সে রতন তোর কপালে ঢনঢনা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন