“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

গোষ্ঠে আর যাব না মাগো
গোষ্ঠে আর যাব না মাগো
  • Sub Title: বলাই দাদার দয়া নাই প্রাণে

বলাই দাদার দয়া নাই প্রাণে
গোষ্ঠে আর যাব না মাগো
দাদা বলাই এর সনে ।।

বড় বড় রাখাল যারা
ওমা বসে থাকে তারা
আমায় করে জ্যান্তে মরা
বলে ধেনু ফিরানে ।।

ক্ষুধাতে প্রাণ আকুল হয় মা
ধেনু রাখার বল থাকে না
বলাই দাদা বোল বোঝে না
কথা কয় হেনে ।।

বনে এসে রাখাল সবাই
বলে এস খেলি কানাই
হারিলে স্কন্ধে বলাই
চড়ে সেই মনে।।

তোরা যা সব রাখালগণে
আমি আর যাবো না বনে
খেলব খেলা আপন মনে
লালন তাই ভণে ।।

শিল্পীঃ টুনটুন ফকির (Tuntun Fakir):

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধা প্রেমের ঢেউ উঠিয়াছে
রাধা প্রেমের ঢেউ উঠিয়াছে

রাধা প্রেমের ঢেউ উঠিয়াছে

  • Sub Title: নদীয়াপুরী ডুবু ডুবু শান্তিপুরে ভাসিয়াছে চি
জগতের পুরোহিত তুমি
জগতের পুরোহিত তুমি

জগতের পুরোহিত তুমি

  • Sub Title: এক চায় একেরে পাইতে দুই চায় এক হইবারে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন