ভুলবো না ভুলবো না বলি কাজের বেলায় ঠিক থাকে না।
আমি বলি ভুলবো নারে, স্বভাবে ছাড়ে না মোরে
কটাক্ষে মন পাগল করেদিব্যজ্ঞানে দেয়রে হানা।।
সঙ্গগুণে রঙ্গ ধরে, জানলাম কার্য অনুসারে
কুসঙ্গে সম্বন্ধ জুড়ে, সুমতি মোর গেলো ছেড়ে
খাবি খেলাম অথৈ পড়ে
এ লজ্জা ধুলে তো যায় না।।যে চোরের দায় দেশান্তরী, সে চোর দেখি সঙ্গধারী
মদনরাজার ডঙ্কা ভারি, কামজ্বালা দেয় অন্তপুরী
ভুলে যায় মোর মন কাণ্ডারী
কী করবে গুণ অর্জনা।।রঙ্গে মেতে সঙ সাজিয়ে, বসি আছি মগ্ন হয়ে
সুসঙ্গের সম্বন্ধ জুড়ে, জানতাম যদি সুসঙ্গেরে
লালন বলে তবে কিরে
ছ্যাঁচড়ে মারে মালখানা।।
ভুলবো না ভুলবো না বলি কাজের বেলায় ঠিক থাকে না
- Sub Title: আমি বলি ভুলবো নারে, স্বভাবে ছাড়ে না মোরে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ লালন গীতি
- পঠিত হয়েছেঃ 24
বাউল গান এর নতুন প্রবন্ধ
যে জানে সে নীরের খবর, নীর ঘাটায়
- Sub Title: যে জানে সে নীরের খবর, নীর ঘাটায়
ঝর ঝর রক্ত ঝরে কাটা মুণ্ডু বেয়ে
- Sub Title: ধরণী রাঙা হল রক্তে নেয়ে
প্ৰাণ পাখীরে- আমারে ছাড়িয়া যাইও না
- Sub Title: তুমি মাটির পিঞ্জিরায় এতদিন থাকিলায়
প্রেমের সন্ধি আছে তিন
- Sub Title: ষড় রসিক বিনে জানা হয় কঠিন
আইলারে বাজনিগুষ্টি বইলা বারবাড়ি
- Sub Title: শব্দ শুনি জামাইর মায় পাঠাইলা বারবাড়ি
আমাদের পাকবে না চুল গো
- Sub Title: পাকবে না চুল
কোথায় আছেরে সেই দ্বীন দরদী সাঁই
- Sub Title: চেতন গুরুর সঙ্গ লয়ে খবর কর ভাই
কে আমায় পাঠালে এহি ভাবনগরে
- Sub Title: মনের আঁধার হরা চাঁদ
প্রেম-ডুবারু বিনে কে জানে
- Sub Title: ও সে জেনে প্রেমের গতি
যে দুর্দিনের নেমেছে বাদল
- Sub Title: ঝড়ের বন্ধু আঁধার নিশীথে ভাসায়েছি মোরা ভাঙা তরী
উম্মত আমি গুনাহ্গার
- Sub Title: তবু ভয় নাহি রে আমার
বাংলা
English 
Comments