“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

এলাহি আলমিন গো আল্লাহ বাদশাহ আলমপনা তুমি
এলাহি আলমিন গো আল্লাহ বাদশাহ আলমপনা তুমি
  • Sub Title: তুমি ডুবায়ে ভাসাতে পারো ভাসায়ে কিনার দাও কারো

এলাহি আলামিন গো আল্লাহ
বাদশা আলমপানা তুমি।।

তুমি ডুবায়ে ভাসাতে পারো
ভাসায়ে কিনার দাও কারো
রাখো মারো হাত তোমারও
তাইতো তোমায় ডাকি আমি।।

নূহ্ নামে নবীজিরে
ডুবায়ে অকূল পাথারে
আবার তারে মেহের করে
আপনি লাগাও কিনারে
জাহের আছে ত্রিসংসারে
আমায় দয়া কর স্বামী।।

নিজাম নামে পাপী সে তো
পাপেতে ডুবিয়া রইত
তার মনে সুমতি দিলে
কুমতি তার গেল চলে
আউলিয়া নাম খাতায় লিখিলে
জানা গেল ঐ রহমে।।

নবী না মানে যারা
মোহাহেদ কাফের তারা
সেই মোহাহেদ দায়মাল হবে
বেহিসাবে দোজখে যাবে
আবার তারে খালাস দিলে
লালন কয় মোর কি হয় জানি।।

শিল্পীঃ করিম শাহ্‌ (Korim Shah):

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

 ফের পলো তোর ফিকিরেতে
ফের পলো তোর ফিকিরেতে

ফের পলো তোর ফিকিরেতে

  • Sub Title: যে ঘাট সারা ফিকির-ফাঁকার
কোন চরণ এই দীনহীনকে দেবে
কোন চরণ এই দীনহীনকে দেবে

কোন চরণ এই দীনহীনকে দেবে

  • Sub Title: দুটি চরণ বৈ নয়, আছে শতভক্তের হৃদয়
সকল দিকধর্ম আমার বোষ্টমী
সকল দিকধর্ম আমার বোষ্টমী

সকল দিকধর্ম আমার বোষ্টমী

  • Sub Title: ইষ্ট ছাড়া কষ্ট পাই ঐটে আমার নষ্টামি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন