“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আপন মনে যাহার গরল মাখা থাকে
আপন মনে যাহার গরল মাখা থাকে
  • Sub Title: যেখানে যায় সুধার আশে সেথা গরল দেখে

আপন মনে যাহার গরল মাখা থাকে ।
যেখানে যায় সুধার আশে সেথা গরল দেখে।।

কীর্তিকর্মার কীর্তি ওঠায়
যে যা ভাবে তাই দেখতে পায়
গরল বলে কারে দোষাই
ঠিক পড়ে না ঠিকে ।।

মনের গড়ল যাবে যখন
সুধাময় সব দেখবি তখন
পরশিলে এড়াবি শমন
নইলে পড়বি বিপাকে।।

রামদাস মুচির মন সরলে
চামড়ার কেটই গঙ্গা মেলে
সিরাজ সাঁই লালনকে বলে
তাই কি ঘটবে তোকে।।

শিল্পীঃ টুনটুন ফকির (Tuntun Fakir):

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

দমের উপর আসন ছিল তার
দমের উপর আসন ছিল তার

দমের উপর আসন ছিল তার

  • Sub Title: আসমান – জমিন না ছিল আকার
এখনো সাধ আছে তোমার আ’ল ঠেল বলে
এখনো সাধ আছে তোমার আ’ল ঠেল বলে

এখনো সাধ আছে তোমার আ’ল ঠেল বলে

  • Sub Title: চুল পেকে হয়েছে হুড়ো চামড়া বুড়ো ঝুলমুলে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন