সুখসাগরের ঘাটে যেয়ে।
মৎস্য ধরে হুশিয়ারে।
জল দুয়ো না মন রসনাবলি তোমায় বারে বারে।।
সুখসাগরের তুফান ভারি
তাহে বজরা সুলুক ধরতে নারি
বিনা হাওয়ায় মৌজা তারি
ধাক্কা লাগে কিনারে।।সে ঘাটে আছে পঞ্চনারী
বসে আছে খড়গধারী
তাতে হঠাৎ করে নাইতে গেলে
এককোপে ছেদন করে।।প্রেমডুবারু হলে পরে
যেতে পারে সেই সরোবরে
দরবেশ সিরাজ সাঁই কয় হ্যাঁরে লালন
ধরগে মীন হাওয়া ধরে।।
সুখসাগরের ঘাটে যেয়ে
- Sub Title: মৎস্য ধরে হুশিয়ারে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ লালন গীতি
- পঠিত হয়েছেঃ 172
লালন গীতি এর নতুন প্রবন্ধ
নৈরাকারে ভাসছে রে এক ফুল
- Sub Title: সে যে ব্রহ্মাবিষ্ণু হর, আদি পুরন্দর
কার বাড়ীতে কর গো বসত
- Sub Title: এ বাড়ী তো তোমার নয়
ভবে এসে ভাবছি বসে
- Sub Title: হারা হলাম বুদ্ধিবল
কর সাধনা মায়ায় ভুলোনা
- Sub Title: মায়াতে ভুললে পরে রতন মিলেনা
মুরশিদের মহৎ গুণ লেনা বুঝে
- Sub Title: যাহার কদম বিনে ধরম করম মিছে
দস্তখত নবুয়ত যাহার হবে
- Sub Title: কী করিবে ফানাফিল্লা সকল ভেদ জানা যাবে
কোথায় হে দয়াল কান্ডারী
- Sub Title: ভবতরঙ্গে এসে কিনারায় লাগাও তরী
কোন সাধনে পাই গো তাঁরে
- Sub Title: আমার মন অহর্নিশি
গুরু রূপের পুলক দিচ্ছে ঝলক
- Sub Title: যার অন্তরে
ফানা ফিল্লায় মোশাহেদায় মশ্গুল রয়
- Sub Title: মোরাকাবায় দাখিল হলে
সামান্যে কি সে প্রেম হবে
- Sub Title: গুরু পরশিলে আপনি প্রেম উদয় হবে
নূরের ভেদ বিচার জানা উচিত এবার
- Sub Title: নবীজী আর নিরূপ খোদার নূর কি প্রকার
বাংলা
English