“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 মুরশিদের মহৎ গুণ লেনা বুঝে
মুরশিদের মহৎ গুণ লেনা বুঝে
  • Sub Title: যাহার কদম বিনে ধরম করম মিছে

মুরশিদের মহৎ গুণ লেনা বুঝে।
যাহার কদম বিনে ধরম করম মিছে।।

মুরশিদ যার আছে নিহার
ধরিতে পারে অধর
সেই অনাযাসে।
মুরশিদ খোদা ভাবলে জুদা
পড়বি পেচে।।১
যত সব কলমা কালাম
ঢুঁড়িলে মিলে তামাম
কোরান বিচে।
তবে কেনো পড়া ফাজেল
মুরশিদ ভজে।।

আলাদা বস্তু কি ভেদ
কিবা হয় ভেদ মোরশেদ
জগৎ মাঝে।
সিরাজ সাঁই কয়, দেখ রে লালন
আক্কেল খুঁজে।।

———
বাউল কবি লালন শাহ, পৃ. ৩০৯-১০
‘লালন-গীতিকা’য় গানটির অন্তরা-সঞ্চারীর স্থান-বদল হয়েছে; উপরন্তু বেশ কিছু পাঠভেদ আছে।
এ জন্য গানটি সম্পূর্ণ তুলে দেওয়া হল:
মুরশিদের মহৎ গুণ নে না বুঝে।
যাহার কদম বিনে ধরম করম মিছে।।

যত সব কালমা কালাম
ধুড়িলে মিলে তামাম
কারণ কি যে।
তবে কেনো পড়া ফাজিল
মুরশিদ ভজে।।

মুরশিদ যার আছে নেহার
ধরিতে পারে অধর
সেই অনায়াসে।
মুরশিদ খোদা ভাবের জুদা
পড়বি পেচে।।১
আলাদা কভু কি ভেদ
কিবা সেই ভেদি মুরশিদ
জগৎ মাঝে।
সিরাজ সাঁই কয়। দেখ রে লালন
আক্কেল খুঁজে।।

– পৃ. ১৭২
১. পেচে < পেচ (ফারসি) + এ – প্যাঁচ, কুট চাল, সংকট।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আগে তোর মন ভালো কর
আগে তোর মন ভালো কর

আগে তোর মন ভালো কর

  • Sub Title: পির মুর্শিদের চরণ ধরে
জীব মরে যায় জীবান্তরে
জীব মরে যায় জীবান্তরে

জীব মরে যায় জীবান্তরে

  • Sub Title: জীবের গতি মুক্তি রয় ভক্তির দ্বারে
আইজ আমার কি হৈল গো জলের ঘাটে গিয়া
আইজ আমার কি হৈল গো জলের ঘাটে গিয়া

আইজ আমার কি হৈল গো জলের ঘাটে গিয়া

  • Sub Title: ও তারে দেখিনাগো প্ৰাণে মরি হইলাম কলঙ্কিনী
ওগো দেবতা আমার পাষাণদেবতা
ওগো দেবতা আমার পাষাণদেবতা

ওগো দেবতা আমার পাষাণদেবতা

  • Sub Title: তোমারি চরণে উজাড় করেছি সকল কুসুমরাশি
মারহাবা সৈয়দে মক্কি মদনি
মারহাবা সৈয়দে মক্কি মদনি

মারহাবা সৈয়দে মক্কি মদনি

  • Sub Title: বাদশারও বাদশাহ নবিদের রাজা নবী

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন