“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

সৃষ্টিতত্ত্ব দ্বাপরলীলা আমি শুনতে পাই
সৃষ্টিতত্ত্ব দ্বাপরলীলা আমি শুনতে পাই
  • Sub Title: চাঁদ হতে হয় চাঁদের সৃষ্টি

সৃষ্টিতত্ত্ব দ্বাপরলীলা আমি শুনতে পাই।
চাঁদ হতে হয় চাঁদের সৃষ্টি
চাঁদেতে হয় চাঁদময়।।

জল থেকে হয় মাটির সৃষ্টি
জাল দিলে জল হয় গো মাটি
বুঝে দেখ এই কথাটি
ঝিয়ের পেটে মা জন্মায়।।

এক মেয়ের নাম কলাবতী
নয় মাসে হয় গর্ভবতী
এগার মাসে সন্তান তিনটি
মেজটা তার ফকির হয়।।

ডিমের ভিতর থাকলে ছানা
ডাকলে পরে কথা কয় না
সেথায় সাঁইয়ের আনাগোনা
দিবারাত্রি আহার যোগায়।।

মাকে ছুঁলে পুত্রের মরণ
জীবগণে তাই করে ধারণ
ভেবে কয় ফকির লালন
হাটে হাড়ি ভাঙ্গবার নয়।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন