“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

নৈরাকারে ভাসছে রে এক ফুল
নৈরাকারে ভাসছে রে এক ফুল
  • Sub Title: সে যে ব্রহ্মাবিষ্ণু হর, আদি পুরন্দর

নৈরাকারে ভাসছে রে এক ফুল।
সে যে ব্রহ্মাবিষ্ণু হর
আদি পুরন্দর

তাদের সে-ফুল হয় মাতৃকুল।।

বলবো কি সেই ফুলের গুণবিচার
পঞ্চমুখে সীমা দিতে না রে নর
যারে বলি মূলাধার
সেহি তো অধর
ফুলের সঙ্গ ধরা তার সমতুল।।

নীলে অন্ত নাই স্থিতি সে ফুলে
সাধকের মূল বস্তু এই ভূমণ্ডলে
বেদের অগোচর
সে ফুলের নাগর
সাধুজনা ভেবে করেছে তার উল্‍।।

কোথা বৃক্ষ কোথা রে তার ডাল
তরঙ্গে পড়ে ফুল ভাসছে চিরকাল
কখন এসে অলি
মধু খায় ফুলি
লালন বলে চাইতে গেলে দেয় রে ভুল।।

শিল্পীঃ- শফি মন্ডল

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

শোন্ রে শোন্ অবোধ মন
শোন্ রে শোন্ অবোধ মন

শোন্ রে শোন্ অবোধ মন

  • Sub Title: শোন্ সাধুর উক্তি কিসে মুক্তি সেই সুযুক্তি কর্ গ্রহণ
জন্ম নিলা নুরের নবি
জন্ম নিলা নুরের নবি

জন্ম নিলা নুরের নবি

  • Sub Title: আল্লার হাবিব নুরের ছবি
পায়ে পড়ি শোনো ভাই গাইয়ে
পায়ে পড়ি শোনো ভাই গাইয়ে

পায়ে পড়ি শোনো ভাই গাইয়ে

  • Sub Title: মোদের পাড়ার থোড়া দূর দিয়ে যাইয়ে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন