“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ফানা ফিল্লায় মোশাহেদায় মশ্‌গুল রয়
ফানা ফিল্লায় মোশাহেদায় মশ্‌গুল রয়
  • Sub Title: মোরাকাবায় দাখিল হলে

ফানা ফিল্লায় মোশাহেদায় মশ্‌গুল রয়।
মোরাকাবায় দাখিল হলে
ইরফানি কোরান তাঁরে শোনায়।।

আবির কুবির জানলে পরে
চাররঙ যায় আপনি সরে
শেষে আবার লালরঙ ধরে
তারে কি হাতে ধরা যায়।।

নফ্‌সের জ্যোতি আসলে পরে
বিজলীর চটক ঝরে
সেই নফ্‌স সাধন না করে
তারে কি সাধক বলা যায়।।

আদ্যরূপ পুরা নফ্‌স জারি
সামাল হলে হয় ফকিরী
লালন বলে হায় কী করি
বলো কোথা যাই।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আজি এ নিরালা কুঞ্জে আমার
আজি এ নিরালা কুঞ্জে আমার

আজি এ নিরালা কুঞ্জে আমার

  • Sub Title: বরণের ডালা সেজেছে আলোকমালার সাজে
জগতের পুরোহিত তুমি
জগতের পুরোহিত তুমি

জগতের পুরোহিত তুমি

  • Sub Title: এক চায় একেরে পাইতে দুই চায় এক হইবারে
পড়ে ভূত আর হোসনে মনরায়
পড়ে ভূত আর হোসনে মনরায়

পড়ে ভূত আর হোসনে মনরায়

  • Sub Title: কোন হরফে কী ভেদ আছে নিহাজ করে জানতে হয়

আমার মনের আগুন

  • Sub Title: তোমারে না পাইয়া
শোনগো সখী ললিতে আমার
শোনগো সখী ললিতে আমার

শোনগো সখী ললিতে আমার

  • Sub Title: বন্ধে আমার দুক্ষ বুঝলো না ধু

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন