“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কর সাধনা মায়ায় ভুলোনা
কর সাধনা মায়ায় ভুলোনা
  • Sub Title: মায়াতে ভুললে পরে রতন মিলেনা

কর সাধনা মায়ায় ভুলোনা
মায়াতে ভুললে পরে রতন মিলেনা।।

সিংহের দুগ্ধ স্বর্ণপাত্রে রয়
মেঠোপাত্রে দিলে তা কেমন দেখায়
তর মন হল মেঠে কি করবি কেঁদে কেটে
আগে কর যেয়ে পাত্রের ঠিকানা ।।

চেতন গুরু ধরে কর ভগ্নাংশ শিক্ষা
নিজগুনেতে পূর্ণমান তাতে হবে রক্ষা
আগে মনমতি ভাল হও দীক্ষা শিক্ষালও
মানুষ অংক কষতে যেন ভুল করনা ।।

বাংলা শিক্ষা করগা আগে
ইংরাজিতে দিয় মন বিভাগে
বাংলা না শিখে ইংরাজিতে মন দিলে
ফকির লালন বলে করছ পাশের ভাবনা ।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

কাশী কি মক্কায় যাবি যে মন চলরে যাই
কাশী কি মক্কায় যাবি যে মন চলরে যাই

কাশী কি মক্কায় যাবি যে মন চলরে যাই

  • Sub Title: দোটানাতে ঘুরলে পথে সন্ধ্যে বেলায় উপায় নাই
বড় নিগুমেতে আছেন গোঁসাই
বড় নিগুমেতে আছেন গোঁসাই

বড় নিগুমেতে আছেন গোঁসাই

  • Sub Title: যেখানেতে আছে মানুষ চন্দ্র সূর্যের বারাম নাই

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন