“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আব্দুস সাত্তার মোহন্ত
আব্দুস সাত্তার মোহন্ত

আব্দুস সাত্তার মোহন্ত (জন্ম নভেম্বর ৮, ১৯৪২ - মৃত্যু মার্চ ৩১, ২০১৩) একজন বাংলাদেশী মরমী কবি, বাউল সঙ্গীতশিল্পী, গীতিকার ও সুরকার। বাউল গান তথা পল্লীগান যাদের হাতে সমৃদ্ধ হয়েছে আব্দুস সাত্তার মোহন্ত তাদের মধ্যে অন্যতম।

গুরুপ্রেম, ঐশী প্রেম, প্রার্থনা, মুর্শেদী, দেহতত্ত্ব, আধ্যাতিকসহ তিনি প্রায় ৬ শতাধিক গান রচনা করেছেন। তিনি তার রচিত বিভিন্ন জনপ্রিয় গান বিশেষ করে তার অমর "সৃষ্টি আমি তো মরে যাবো চলেই যাবো" গানের জন্য দেশ বিদেশে খ্যাত। এছাড়াও তার বহু গান জনপ্রিয়তা লাভ করে। তার বেশ কিছু গান চলচ্চিত্রেও ব্যবহার করা হয়েছে।

আব্দুস সাত্তার মোহন্ত ১৯৪২ সালে মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার কুড়িগাঁও গ্রামে একটি সংস্কৃতিমনা পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম গোলাম আলী বেপারী এবং মাতা মরহুমা সবুরুন নেছা। ছয় ভাই বোনের বিশাল পরিবারে বেশিদূর লেখাপড়া করা সুযোগ পাননি। জীবিকার জন্য দিঘলী বাজারে ভাড়া নেন একটি ছোট্ট দোকান। আর রাতে ঘুমাতেন বাজার সংলগ্ন ছত্তর বেপারী সাহেবের বাড়িতে। সে বাড়িতে থাকতেন বিখ্যাত সাধক কদম আলী মস্তান । তার আস্তানায় সবসময় লোকজনের আনাগোনা থাকতো। আর রাতে বসতো গানের আসর। প্রায়ই নামী-দামী আসতেন গান করতে। সেই আস্তানাতেই পাগল কদম আলী মস্তানের উৎসাহে আব্দুস সাত্তার মোহন্ত গান বাজনা শুরু করেন। কদম আলী মস্তানই তার "মোহন্ত" নামটি প্রদান করেন।

আব্দুস সাত্তার মোহন্ত ১৯৭৮ সালে প্রথম বাংলাদেশ রেডিওতে গান করার সুযোগ লাভ করেন। তিনি ১৯৮৭ সালে বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী হন। এছাড়াও তিনি নিয়মিত বিভিন্ন বেসরকারী টেলিভিশন চ্যানেলে গান পরিবেশন করেছেন। ১৯৮৯ সালে তার প্রথম অডিও অ্যালবাম আমিতো মরে যাবো প্রকাশিত হয়। সাত্তার মোহন্ত ১৯৯১ সালে বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার নির্বাচিত হোন।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঐতিহ্য এর অন্যান্য প্রবন্ধ

Ustad Allauddin Khan, the Sur Samrat of Hindustani music
Ustad Allauddin Khan (1862–1972) — a 1940s portrait (Image: Wikimedia Commons, public domain)

সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ

  • Sub Title: শিবপুরের ছেলে থেকে মাইহর ঘরানার প্রতিষ্ঠাতা — মহান গুরুর জীবনগাথা
লালন মেলা ও কুষ্টিয়ার হস্তশিল্প
লালন মেলা ও কুষ্টিয়ার হস্তশিল্প

লালন মেলা ও কুষ্টিয়ার হস্তশিল্প

  • Sub Title: ঐতিহ্য, সংস্কৃতি ও গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি
গড়াই নদীর তীর, কুষ্টিয়া
গড়াই নদীর তীর, রেনউইক পার্কসংলগ্ন এলাকা (ছবি: মোঃ সাকিবুল হাসান / Wikimedia Commons, CC BY 4.0)

গড়াই নদী কি ফিরে পেতে পারে তার হারানো ঐতিহ্য?

  • Sub Title: কুষ্টিয়ার জীবন, সংস্কৃতি ও প্রকৃতির সঙ্গে জড়িয়ে থাকা এক ঐতিহ্যবাহী নদীর অতীত, বর্তমান ও ভবিষ্যৎ
চিম্বুক পাহাড়
চিম্বুক পাহাড়

বান্দরবানের বিখ্যাত দর্শনীয় স্থানসমূহ: প্রকৃতি ও শান্তির মিলনস্থল

  • Sub Title: বান্দরবান: প্রকৃতির আঁচলে মোড়ানো এক স্বর্গীয় সৌন্দর্য

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন