“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আব্দুল জব্বারের নতুন অ্যালবাম ‘কোথায়  আমার নীল দরিয়া’ প্রকাশিত
আব্দুল জব্বারের নতুন অ্যালবাম ‘কোথায় আমার নীল দরিয়া’ প্রকাশিত

দীর্ঘ প্রতীক্ষার পর দেশবরেণ্য সঙ্গীতশিল্পী মোঃ আব্দুল জব্বারের মৌলিক গানের অ্যালবাম ‘কোথায় আমার নীল দরিয়া’ সম্প্রতি অনলাইনে মুক্তি পেয়েছে। অ্যালবামটিতে ৯টি গান আছে। গানগুলো লিখেছেন মোঃ আমিরুল ইসলাম। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন গোলাম সারোয়ার।

উল্লেখযোগ্য গান হচ্ছেঃ

  • আমি আপন ঘরের জানলাম না খবর
  • মা আমার মসজিদ
  • এখানে আমার পদ্মা মেঘনা
  • প্রেমের বিষকাঁটা
  • নয়নে মেখোনা কাজল
  • আমি দুঃখকে বলেছি

অ্যালবাম সম্পর্কে শিল্পী আব্দুল জব্বার বলেন, এটি আমার মৌলিক গানের প্রথম অ্যালবাম। এই অ্যালবামটি করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। গানগুলোর কথা অসাধারণ। এর মধ্যে মা, মাটি, দেশ, ধর্ম, সমাজ সবই আছে। আশা করছি দেশের ও দেশের বাইরের অগণিত ভক্ত শ্রোতাদের কাছে ‘কোথায় আমার নীল দরিয়া’ অ্যালবামটি জনপ্রিয়তা পাবে। সত্যিকারের সঙ্গীতপ্রেমী এবং নতুন শিল্পীরা এই অ্যালবামের গান থেকে অনেক কিছু শিখতে পারবে বলে মনে করেন শিল্পী আব্দুল জব্বার।

এ প্রসঙ্গে গীতিকার আমিরুল ইসলাম বলেন, এই অ্যালবামে সব রকম আবেগের গান রয়েছে। গানগুলো শ্রোতা মনে দাগ কাটবে। তাছাড়া শ্রদ্ধেয় আব্দুল জব্বার ভাই বাংলা গানের জীবন্ত কিংবদন্তি। আমার লেখা গানে তিনি কণ্ঠ দিয়েছেন, এটা আমার পরম প্রাপ্তি। এজন্য আমি শ্রদ্ধেয় জব্বার ভাইয়ের কাছে চির কৃতজ্ঞ। অ্যালবামটি প্রকাশ করেছে মম মিউজিক সেন্টার।

কোথায় আমার নীল দরিয়া - Kothay Amar Nill Doriya
সঙ্গীতশিল্পীঃ- মোঃ আব্দুল জব্বার (Abdul Jabber)
লিখেছেনঃ- মোঃ আমিরুল ইসলাম
সুর ও সঙ্গীত পরিচালনাঃ- গোলাম সারোয়ার



Comments  
অ্যালবামের ইউটিউব/অনলাইন লিংকঃ https://www.youtube.com/watch?v=nCHpsA4UfVM&t=397s
অ্যালবামটি কোথায় পাওয়া যাবে ? দয়া করে বলবেন কি ?
মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঐতিহ্য এর অন্যান্য প্রবন্ধ

একতারা-হাতে বাউল শিল্পী
বাউল শিল্পী (ছবি: Debavasya / Wikimedia Commons, CC BY-SA 4.0)

বাউল গান কি শুধু গান, নাকি মানুষের জীবনদর্শন?

  • Sub Title: লালন শাঁইজীর ভাবধারা, মানবতাবাদ, দেহতত্ত্ব ও আত্মঅনুসন্ধানের এক গভীর জগৎ
দুর্বিন শাহ
দুর্বিন শাহ

দুর্বিন শাহ

  • Sub Title: বাংলাদেশের প্রখ্যাত মরমী গীতিকবি ও বাউলসাধক
কার্তিক মাসে হেমন্তের ধানক্ষেত
হেমন্তের ধানক্ষেত (ছবি: Zaheed Sarwer Khan / Wikimedia Commons, CC BY 4.0)

কার্তিক মাস: শিশিরভেজা হেমন্তের আবাহন

  • Sub Title: শরতের বিদায় থেকে হেমন্তের শুভ্র সকাল — রস, ফসল আর পূর্ণিমার মাস; ছেঁউড়িয়ার তিরোধান থেকে কুষ্টিয়ার রস-ঐতিহ্য
লালন মেলা ও কুষ্টিয়ার হস্তশিল্প
লালন মেলা ও কুষ্টিয়ার হস্তশিল্প

লালন মেলা ও কুষ্টিয়ার হস্তশিল্প

  • Sub Title: ঐতিহ্য, সংস্কৃতি ও গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন