“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ফকির লালন শাঁই

ফকির লালন শাঁই

ফকির লালন শাঁহ (Fakir Lalon Shah) সে দিন ভোর বেলা মওলানা মলম ফজরের নামাজ পড়ে কালীগঙ্গা নদীর দিকে হাওয়া খেতে আসলেন, হটাতই দেখতে পেলেন এক অচেনা সংজ্ঞাহীন যুবক অধঃজলমগ্ন অবস্তায় পড়ে আছে, ছেলেটির মুখে ও শরীরে বসন্ত রোগের দাগ বিদ্যমান। তিনি কাছে গিয়ে দেখলেন ছেলেটি বেঁচে আছে, খুব ধীরলয়ে চলছে শ্বাস-প্রশ্বাস। নিঃসন্তান হাফেজ মলমের বুকের ভেতর হু হু করে উঠল, এ কোন অচেনা যুবক নয়; খোদা যেন তাঁর সন্তানকে ভাসিয়ে এনেছেন তাঁর কাছে। মলম তৎক্ষণাৎ বাড়ি ফিরলেন এবং তাঁর অপর তিন ভাইকে সাথে নিয়ে আসলেন।

এবার চার ভাইয়ে ধরাধরি করে অচেতন যুবককে নিজের বাড়িতে আনলেন। মলম ও মতিজান দিন রাত পরম যত্নে সেবা করতে লাগলেন। দিনে দিনে অচেনা যুবকটির মুখে জিবনের আলো ফিরে এলো। মতিজান জিজ্ঞাসা করলো – বাবা তোমার নাম কি ?

---- ফকির লালন।

  • চরণ পাই যেন কালা-কালে

    ফেলো না ও তোর অধম বলে

    চরণ পাই যেন কালা-কালে।
    ফেলো না ও তোর অধম বলে।।
  • বনে এসে হারালাম কানাই

    কি বলবো মা যশোদায়

    বনে এসে হারালাম কানাই
    কি বলবো মা যশোদায়।।
  • আর আমারে মারিসনে মা

    ননী চুরি আর করবো না

    বলি মা তোর চরণ ধরে
    ননী চুরি আর করবো না।।
  • ভজ মুরশিদের কদম এই বেলা

    যার পিয়ালা হৃদ্‍-কমলা ক্রমে হবে উজালা

    ভজ মুরশিদের কদম এই বেলা।
    যার পিয়ালা হৃদ্‍-কমলা ক্রমে হবে উজালা।।
  • অনাদির আদি শ্রী কৃষ্ণ নিধি

    তার নাই কভূ গোষ্ঠ খেলা

    অনাদির আদি শ্রী কৃষ্ণ নিধি
    তার নাই কভূ গোষ্ঠ খেলা।
  • এসে পার করো হে দয়াল চাঁদ আমারে - ক্ষম অপরাধ

    • Sub Title: ক্ষম হে অপরাধ আমার এ ভব-কারাগারে

    এসে পার করো হে দয়াল চাঁদ আমারে
    ক্ষম হে অপরাধ আমার
    এ ভব-কারাগারে।।

  • চাতক বাঁচে কেমনে

    • Sub Title: মেঘের বরিষণ বিনে

    চাতক বাঁচে কেমনে
    মেঘের বরিষণ বিনে।।

  • আমি মূল হারালাম লাভ করতে এসে

    • Sub Title: দিনে ভাঙ্গা নায় বোঝাই ঠেসে

    আমি মূল হারালাম লাভ করতে এসে
    দিনে ভাঙ্গা নায় বোঝাই ঠেসে৷৷

  • আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময় - ঘোর সংকট

    • Sub Title: পারে লয় যাও আমায়

    পারে লয় যাও আমায়
    আমি অপার হয়ে বসে আছি
    ওহে দয়াময়।।

  • সব লোকে কয় লালন কি জাত সংসারে

    • Sub Title: লালন বলে জাতের কি রূপ

    সব লোকে কয় লালন কি জাত সংসারে
    লালন বলে জাতের কি রূপ
    দেখলাম না এই নজরে।।

  • মিলন হবে কত দিনে

    • Sub Title: আমার মনের মানুষের সনে

    মিলন হবে কত দিনে
    আমার মনের মানুষের সনে।।

  • বাউল

    বাউল (Baul) একটি বিশেষ লোকাচার ও ধর্মমত। এই মতের সৃষ্টি হয়েছে বাংলার মাটিতে। বাউলকূল শিরোমণি লালন সাঁইয়ের গানের মধ্য দিয়ে বাউল মত পরিচতি লাভ করে। বাউল গান যেমন জীবন দর্শনে সম্পৃক্ত তেমনি সুর সমৃদ্ধ। বাউলদের সাদামাটা কৃচ্ছসাধনার জীবন আর একতারা বাজিয়ে গান গেয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়ানোই তাদের অভ্যাস। ২০০৫ সালে ইউনেস্কো বিশ্বের মৌখিক এবং দৃশ্যমান ঐতিহ্যসমূহের মাঝে বাউল গানকে অন্যতম শ্রেষ্ঠ সম্পদ হিসেবে ঘোষনা করে।

  • ফকির লালন শাইজির ১২৫তম তিরোধান দিবস

    125th Departure Day Of Fakir Lalon Shah

    ফকির লালন শাইজি শিষ্যদের বললেন, আমি চললাম। লালন চাঁদর মুড়ি দিয়ে বিশ্রাম নিলেন, শিষ্যরা মেঝেতে বসে থাকলেন। এক সময় লালন কপালের চাঁদর সরিয়ে বললেন, তোমাদের আমি শেষ গান শোনাব।

  • তিন পাগলে হলো মেলা নদে এসে

    • Sub Title: তোরা কেউ যাস নে ও পাগলের কাছে

    তোরা কেউ যাস নে ও পাগলের কাছে
    তিন পাগলে হলো মেলা নদে এসে॥

  • যেখানে সাঁইর বারামখানা

    • Sub Title: শুনিলে প্রাণ চমকে উঠে

    যেখানে সাঁইর বারামখানা
    শুনিলে প্রাণ চমকে উঠে
    দেখতে যেমন ভুজঙ্গনা ।।

  • রবে না এ ধন

    • Sub Title: মন আমার গেল জানা

    মন আমার গেল জানা
    কারো রবে না এ ধন জীবন যৌবন

  • আল্লাহ্ কে বোঝে তোমার অপার লীলে

    • Sub Title: আপনি আল্লাহ ডাকো আল্লাহ বলে

    আল্লাহ্ কে বোঝে তোমার অপার লীলে।
    আপনি আল্লাহ্ ডাকো আল্লাহ্ বলে।।

  • আমায় চরণ ছাড়া করো না হে দয়াল হরি

    • Sub Title: পাপ করি পামরা বটে দোহায় দিই তোমারি

    আমায় চরণ ছাড়া কোরো না হে
    দয়াল হরি
    পাপ করি পামরা বটে

  • সময় গেলে সাধন হবে না - সময়

    • Sub Title: দিন থাকিতে দিনের সাধন কেন করলে না

    সময় গেলে সাধন হবে না
    দিন থাকিতে দিনের সাধন কেন করলে না।।

  • কুলের বৌ হয়ে মন আর কতদিন

    • Sub Title: ঘোমটা খুলে চল নারে যাই সাধ-বাজারে

    কুলের বৌ হয়ে মন আর কতদিন
    থাকবি ঘরে
    ঘোমটা খুলে চল নারে যাই

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন