ফকির লালন শাঁই
ফকির লালন শাঁহ (Fakir Lalon Shah) সে দিন ভোর বেলা মওলানা মলম ফজরের নামাজ পড়ে কালীগঙ্গা নদীর দিকে হাওয়া খেতে আসলেন, হটাতই দেখতে পেলেন এক অচেনা সংজ্ঞাহীন যুবক অধঃজলমগ্ন অবস্তায় পড়ে আছে, ছেলেটির মুখে ও শরীরে বসন্ত রোগের দাগ বিদ্যমান। তিনি কাছে গিয়ে দেখলেন ছেলেটি বেঁচে আছে, খুব ধীরলয়ে চলছে শ্বাস-প্রশ্বাস। নিঃসন্তান হাফেজ মলমের বুকের ভেতর হু হু করে উঠল, এ কোন অচেনা যুবক নয়; খোদা যেন তাঁর সন্তানকে ভাসিয়ে এনেছেন তাঁর কাছে। মলম তৎক্ষণাৎ বাড়ি ফিরলেন এবং তাঁর অপর তিন ভাইকে সাথে নিয়ে আসলেন।
এবার চার ভাইয়ে ধরাধরি করে অচেতন যুবককে নিজের বাড়িতে আনলেন। মলম ও মতিজান দিন রাত পরম যত্নে সেবা করতে লাগলেন। দিনে দিনে অচেনা যুবকটির মুখে জিবনের আলো ফিরে এলো। মতিজান জিজ্ঞাসা করলো – বাবা তোমার নাম কি ?
---- ফকির লালন।
-
চিরদিন পোষলাম এক অচিন পাখী
- Sub Title: ভেদ পরিচয়
হায় চিরদিন পোষলাম এক অচিন পাখী
পাখী ভেদ পরিচয় দেয়না মোরে
ঐ খেদে ঝোরে আঁখি।। -
কোন পথে যাবি মন ঠিক হলো না
- Sub Title: কর লাফালাফি সার কাজে শুন্যকার
কর লাফালাফি সার কাজে শুন্যকার
টাকশালে পড়লে যাবে জানা।। -
চাঁদ আছে চাঁদে ঘেরা
- Sub Title: রুপের গাছ
চাঁদ আছে চাঁদে ঘেরা
কেমন করে সে চাঁদ
ধরবি গো তোরা।। -
পাপ পূণ্যের কথা আমি কারে বা শুধাই
- Sub Title: এই দেশে যা পাপ গন্য অন্য দেশে পূণ্য তাই
পাপ পূণ্যের কথা আমি কারে বা শুধাই
এই দেশে যা পাপ গন্য
অন্য দেশে পূণ্য তাই।। -
বড় নিগুমেতে আছেন গোঁসাই
- Sub Title: যেখানেতে আছে মানুষ চন্দ্র সূর্যের বারাম নাই
বড় নিগুমেতে আছেন গোঁসাই
যেখানেতে আছে মানুষ
চন্দ্র সূর্যের বারাম নাই।। -
আমার আপন খবর আপনার হয় না
- Sub Title: একবার আপনারে চিনলে পরে যাবে অচেনারে চেনা
আমার আপন খবর আপনার হয় না
একবার আপনারে চিনলে পরে যাবে অচেনারে চেনা।। -
পাবে সামান্যে কি তাঁর দেখা
- Sub Title: বেদে নাই যার রূপরেখা
পাবে সামান্যে কি তাঁর দেখা
বেদে নাই যার রূপরেখা।। -
জাত গেল জাত গেল বলে এ কি আজব কারখানা
- Sub Title: সত্য কাজে কেউ নয় রাজি সব দেখি তা না না না
জাত গেল জাত গেল বলে এ কি আজব কারখানা
সত্য কাজে কেউ নয় রাজি সব দেখি তা-না-না-না।। -
আপন ঘরের খবর নে না
- Sub Title: অনায়াসে দেখতে পাবি কোনখানে কার বারামখানা
আপন ঘরের খবর নে না
অনায়াসে দেখতে পাবি
কোনখানে কার বারামখানা।। -
কে বুঝিতে পারে আমার সাঁইয়ের কুদরতি
- Sub Title: অগাধ জলের মাঝে জ্বলছে বাতি
কে বুঝিতে পারে আমার সাঁইয়ের কুদরতি
অগাধ জলের মাঝে জ্বলছে বাতি।। -
মুখে পড় রে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ - ধিয়ান
- Sub Title: আইল ভেজিলেন রাসুলুল্লাহ
মুখে পড় রে সদাই
লা ইলাহা ইল্লাল্লাহ।
আইল ভেজিলেন রাসুলুল্লাহ।। -
এক অজান মানুষ ফিরসে দেশে
- Sub Title: তাঁরে চিনতে হয়
এক অজান মানুষ ফিরসে দেশে
তাঁরে চিনতে হয়
তাঁরে চিনতে হয়, তাঁরে মানতে হয়।। -
প্রেম যমুনায় ফেলবি বড়শী খবরদার
- Sub Title: লয়ে গুরুমন্ত্র ছেড়ে তন্ত্র ঠিক হয়ে বয় ঘাটের পড়
প্রেম যমুনায় ফেলবি বড়শী খবরদার।
লয়ে গুরুমন্ত্র ছেড়ে তন্ত্র
ঠিক হয়ে বয় ঘাটের পড়।। -
পারে কে যাবি নবীর নৌকাতে আয় - নবীর নৌকা
- Sub Title: রূপকাষ্ঠের নৌকাখানি নাই ডুবার ভয়
পারে কে যাবি নবীর নৌকাতে আয়
রূপকাষ্ঠের নৌকাখানি
নাই ডুবার ভয়।। -
কোথায় আছেরে সেই দ্বীন দরদী সাঁই
- Sub Title: চেতন গুরুর সঙ্গ লয়ে খবর কর ভাই
কোথায় আছেরে সেই দ্বীন দরদী সাঁই
চেতন গুরুর সঙ্গ লয়ে
খবর কর ভাই।। -
তোমার মত দয়াল বন্ধু আর পাব না
- Sub Title: দেখা দিয়ে অহে রাছুল ছেড়ে যেও না
তোমার মত দয়াল বন্ধু আর পাব না
দেখা দিয়ে অহে রাছুল
ছেড়ে যেও না।। -
এক ফুলের মর্ম জানতে হয়
- Sub Title: যে ফুলে অটল বিহারী বলতে লাগে ভয়
যে ফুলে অটল বিহারী
বলতে লাগে ভয়।। -
সত্য বল সুপথে চল ওরে আমার মন
- Sub Title: সত্য সুপথ না চিনিলে পাবি নে মানুষের দরশন
সত্য বল সুপথে চল ওরে আমার মন
সত্য সুপথ না চিনিলে
পাবি নে মানুষের দরশন।। -
তুমি বা কার কে বা তোমার এই সংসারে - ভব সংসার
- Sub Title: মিছে মায়ায় মজিয়ে মন কি করো রে
তুমি বা কার কে বা তোমার এই সংসারে
মিছে মায়ায় মজিয়ে মন কি করো রে।। -
আয় কে যাবি ওপারে
- Sub Title: দয়াল চাঁদ মোর দিচ্ছে খেওয়া অপার সাগরে
আয় কে যাবি ওপারে
দয়াল চাঁদ মোর দিচ্ছে খেওয়া
অপার সাগরে।।
Page 12 of 18
বাংলা
English