“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কুলের বৌ হয়ে মন আর কতদিন
কুলের বৌ হয়ে মন আর কতদিন
  • Sub Title: ঘোমটা খুলে চল নারে যাই সাধ-বাজারে

কুলের বৌ হয়ে মন আর কতদিন
থাকবি ঘরে
ঘোমটা খুলে চল নারে যাই

সাধ-বাজারে।।

কুলের ভয়ে কাজ হারাবি, কুল কি নিবি
সঙ্গে করে।
পস্তাবি শ্মশানে যেদিন
ফেলবে তোরে।।

দিস নে আর আড়াই কড়ি, নাড়ার নাড়ি
হও যেই রে।
ও তুই থাকবি ভাল সর্বকাল
যাবে দূরে।।

কুল মান সব যেজন বাড়ায়, গুরু সদয়
হয় না তারে।
লালন বেড়ায়, কাতরে বেড়ায়
কুল ঢাকে রে।।

শিল্পীঃ টুনটুন শাহ ফকির (Tuntun Shah Fakir):

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

 যে জন পদ্মহীন সরোবরে যায়
যে জন পদ্মহীন সরোবরে যায়

যে জন পদ্মহীন সরোবরে যায়

  • Sub Title: অটল অমূল্য নিধি সেই অনায়াসে পায়
হে নূতন, দেখা দিক আর-বার
হে নূতন, দেখা দিক আর-বার

হে নূতন, দেখা দিক আর-বার

  • Sub Title: দেখা দিক আর-বার জন্মের প্রথম শুভক্ষণ
সই গো আমি রইলাম কার আশায়
সই গো আমি রইলাম কার আশায়

সই গো আমি রইলাম কার আশায়

  • Sub Title: পাষাণে বান্ধিছে হিয়া দারুণ কালায়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন