টিকি আর টুপিতে লেগেছে দ্বন্দ্ব বচন যুদ্ধ ঘোর
কে বড় কে ছোট চাই মীমাংসা, কার আছে কর-জোর॥
টিকি বলে শিরে আমি বিরাজিলে হয় আহা কিবা শোভা।যেন প্রকান্ড কুষ্মান্ডের বৃন্তটি মনোলোভা।
এ যে চতুর্বর্গ ফলেরি বোঁটা।
শুনে টুপি ফিক্ ক’রে হেসে বল্লেঃ ‘ভায়া, শিরে বিরাজ করবার
শোভার কথা যদি বল তো ও বড়াই আমারি মুখে মানায়,
ও বড়াই আমার মুখে মানায়।’
আমি বাঁকা হয়ে যবে শিরে বসি, দেখে বিবিরা মূর্ছা যায়॥টিকি বলে, মোরে বলে চৈতন্ কভু বা আর্কফলা
আর আমারি প্রসাদে প্রণামীটা মেলে দুটি বেলা চাল-কলা॥
(মেলে দাদা) দুটি বেলা চাল-কলা॥[শুনে বাদশাহী চালে টুপি বল্লেঃ ‘আরে তোবা তোবা
চাল আর কলা? ওসব আবার খাদ্য নাকি হে? এ্যাঁ?]
বাদশাহী চালে টুপি বলে ওসব খাদ্য নাকি?
দেখো, আমারি দোয়ায়, আহা তোফা জুটে যায়, গোস্ত ও রামপাখি।টিকি বলে মিয়া, আমার কৃপায় স্বর্গে free pass মেলে
(আর) আমারঃ through দিয়ে মগজে বুদ্ধি electricity খেলে
মিয়া আমার কৃপায় স্বর্গে free pass মেলে।
এ যে পারে যাবার টিকিট – শুধু টিকিট নয়।
বেহেশ্তে মোর একচেটে অধিকার
কাফেরের তরে no admission খোদার ইস্তাহার।(এই রূপে) ক্রমশঃ তর্ক বাড়িল ভীষণ বচনে বেজায় দড়,
এ উহারে কয় মোর ঠাঁই উঁচু তুমি বাপু স’রে পড়॥
সহসা মুন্ড ছিন্ন হইল শক্র কৃপাণ ঘায়।
টুপি আর টিকি একই সঙ্গে ভূঁয়ে গড়াগড়ি যায়॥
টিকি আর টুপিতে লেগেছে দ্বন্দ্ব
- Sub Title: কে বড় কে ছোট চাই মীমাংসা কার আছে কর-জোর॥
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 86
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
সন্ধ্যা ঘনালো আমার বিজন ঘরে
- Sub Title: হাসিয়া ফুরায় তব উৎসব-নিশি (প্রিয়) পোহায় না মোর রাতি॥
জানি জানি তুমি আসিবে ফিরে
- Sub Title: আবার উঠিবে চাঁদ নিরাশার তিমিরে॥
ওগো প্রিয়তম তুমি চ’লে গেছ আজ
- Sub Title: তটিনীর বুকে ঝাঁপায়ে পড়িলে কেন মহা-পারাবার?
বসিয়া নদীকূলে এলোচুলে
- Sub Title: কে উদাসিনী
সন্ধ্যামালতী যবে ফুলবনে ঝুরে
- Sub Title: কে আসি’ বাজালে বাঁশী ভৈরবী সুরে॥
ডাকতে তোমায় পারি যদি আড়াল থাকতে পারবে না
- Sub Title: এখন আমি ডাকি তোমায় তখন তুমি ছাড়বে না
জাগো জাগো! জাগো নব আলোকে
- Sub Title: জ্ঞান-দীপ্ত চোখে
আমার শ্যামলা বরন বাংলা মায়ের
- Sub Title: রূপ দেখে যা আয় রে আয়
উজান বাওয়ার গান গো এবার
- Sub Title: আর গাসনে ভাটিয়ালি
প্রিয়া গেছে কবে পরদেশ
- Sub Title: পিউ কাহাঁ ডাকে পাপিয়া
দিতে এলে ফুল হে প্রিয়
- Sub Title: কে আজি সমাধিতে মোর
ভাইয়ের দোরে ভাই কেঁদে যায়
- Sub Title: টেনে নে না তারে কোলে
বাংলা
English