আমার শ্যামলা বরন বাংলা মায়ের
রূপ দেখে যা, আয় রে আয়।
গিরি-দরি-বনে মাঠে-প্রান্তরে রূপ ছাপিয়া যায়।।ধানের খেতে বনের ফাঁকে
দেখে যা মোর কালো মাকে,
ধূলি-রাঙা পথের বাঁকে বৈরাগিণী বীণ বাজায়।।ভীরু মেয়ে পালিয়ে বেড়ায় পল্লিগ্রামে একলাটি,
বিজন মাঠে গ্রাম সে বসায় নিয়ে কাদা খড় মাটি,
কাজল মেঘের ঝারি নিয়ে করুণা-বারি ছিটায়।।কাজলা-দিঘির পদ্মফুলে যায় দেখা তার পদ্ম-মুখ,
খেলে বেড়ায় ডাকাত মেয়ে বনে লয়ে বাঘ ভালুক,
ঝড়ের সাথে নৃত্যে মাতে, বেদের সাথে সাপ নাচায়।।নদীর স্রোতে পাথর নুড়ির কাঁকন চুড়ি বাজে তার,
দাঁড়ায় সাঁঝের অলিন্দে সে টিপ পরে সন্ধ্যাতারার,
ঊষার গাঙে ঘট ভরিতে যায় সে মেয়ে ভোরবেলায়।।হরিৎ শস্যে লুটায় আঁচল ঝিল্লিতে নূপুর বাজে
ভাটিয়ালি গায় ভাটির স্রোতে, গায় বাউল মাঠের মাঝে,
গঙ্গা-তীরে শ্মশান-ঘাটে কেঁদে কভু বুক ভাসায়।।
আমার শ্যামলা বরন বাংলা মায়ের
- Sub Title: রূপ দেখে যা আয় রে আয়
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 99
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
এলে কী শ্যামল পিয়া কাজল মেঘে
- Sub Title: চাঁচর চিকুর ওড়ে পবন-বেগে
নিয়ে কাদা মাটির তাল
- Sub Title: খেলে হোরি ভূতের পাল
বাজিছে দামামা, বাঁধ রে আমামা
- Sub Title: শির উঁচু করি মুসলমান
প্রিয় কোথায় তুমি আছ কোন্ গহনে
- Sub Title: কোন্ ধ্রুবলোকে কোন দূর গগনে॥
ঝরা ফুল দলে কে অতিথি
- Sub Title: সাঝেঁর বেলা এলে কানন-বীথি
আমি নামের নেশায় শিশুর মতো
- Sub Title: নাই দিলি তুই সাড়া (মা গো)
এল শ্যামল কিশোর
- Sub Title: তমাল-ডালে বাঁধো ঝুলনা
দিতে এলে ফুল হে প্রিয়
- Sub Title: কে আজি সমাধিতে মোর
পায়ে বিঁধেছে কাঁটা সজনী ধীরে চল
- Sub Title: ধীরে ধীরে ধীরে চল
সুদূর মক্কা মদিনার পথে আমি রাহি মুসাফির
- Sub Title: বিরাজে রওজা মোবারক যথা মোর প্রিয় নবীজীর
মহুল গাছে ফুল ফুটেছে নেশার ঝোঁকে ঝিমায়
- Sub Title: নেশার ঝোঁকে ঝিমায় পবন
আমি জানি তব মন, আমি বুঝি তব ভাষা
- Sub Title: তব কঠিন হিয়ার তলে জাগে
বাংলা
English