"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

দিতে এলে ফুল হে প্রিয়
দিতে এলে ফুল হে প্রিয়
  • Sub Title: কে আজি সমাধিতে মোর

দিতে এলে ফুল, হে প্রিয়,
কে আজি সমাধিতে মোর।
এতদিনে কি আমারে

পড়িল মনে মনোচোর।।

জীবনে যারে চাহনি
ঘুমাইতে দাও তাহারে,
মরণ-পারে ভেঙো না
ভেঙো না তাহার ঘুম-ঘোর।।

দিতে এসে ফুল কেঁদো না প্রিয়
মোর সমাধি-পাশে,
ঝরিল যে ফুল অনাদরে হায়-
নয়ন- জলে বাঁচিবে না সে।
সামাধি-পাষাণ নহে গো
তোমার সমান কঠোর।।

কত আশা সাধ মিশে যায় মাটির সনে,
মুকুলে ঝরে কত ফুল কীটেরি দহনে।
কেন অ-সময়ে আসিলে,
ফিরে যাও, মোছ আঁখি-লোর।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

হলুদ গাঁদার ফুল রাঙা পলাশ ফুল
হলুদ গাঁদার ফুল রাঙা পলাশ ফুল

হলুদ গাঁদার ফুল রাঙা পলাশ ফুল

  • Sub Title: এনে দে এনে দে নইলে রাঁধব না বাঁধব না চুল
আবার শ্রাবণ এলো ফিরে
আবার শ্রাবণ এলো ফিরে

আবার শ্রাবণ এলো ফিরে

  • Sub Title: দোল্না কেন বাঁধলে না গো এবার কদম-শাখে॥

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated