সন্ধ্যামালতী যবে ফুলবনে ঝুরে
কে আসি’ বাজালে বাঁশী ভৈরবী সুরে॥
সাঁঝের পূর্ণ চাঁদে অরুণ ভাবিয়া,পাপিয়া প্রভাতী সুরে উঠিল গাহিয়া
ভোরের কমল ভেবে সাঁঝের শাপ্লা ফুলে
গুঞ্জরে ভ্রমর ঘুরে ঘুরে॥বিকালের বিষাদে ঢাকা ছিল বনভূমি,
সকালের মল্লিকা ফুটাইলে তুমি,
রাঙিয়া ঊষার রঙে গোধূলি লগন,
শোনালে আশার বাণী বিরহ বিধুরে॥
সন্ধ্যামালতী যবে ফুলবনে ঝুরে
- Sub Title: কে আসি’ বাজালে বাঁশী ভৈরবী সুরে॥
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 107
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
এল ফুলের মরশুম শারাব ঢালো সাকি
- Sub Title: শারাব ঢালো সাকি
এই শিকল পরা ছল
- Sub Title: এই শিকল পরেই শিকল তোদের করব রে বিকল॥
রেশমি চুড়ির তালে কৃষ্ণ-চূড়ার ডালে
- Sub Title: পিউ কাঁহা পিউ কাঁহা ডেকে ওঠে পাপিয়া
হে প্রিয় নবী, রসুল আমার
- Sub Title: প’রেছি আভরণ নামেরি তোমার
চল সখি জল নিতে চল ত্বরিতে
- Sub Title: শ্রান্ত দিনের রবি ডোবে সরিতে
সাহারাতে ডেকেছে আজ বান
- Sub Title: মরুভুমি হল গুলিস্তান দেখে যা
কেন প্রাণ ওঠে কাঁদিয়া
- Sub Title: কাঁদিয়া কাঁদিয়া কাঁদিয়া গো
বেদিয়া বেদিনী ছুটে আয়
- Sub Title: ধাতিনা ধাতিনা তিনা ঢোলক মাদল বাজে
মহাকালের কোলে এসে
- Sub Title: গৌরী হ’ল মহাকালী
আনার কলি, আনার কলি, আনার কলি
- Sub Title: স্বপ্নে দেখে কোন ডালিম-কুমারে
ফিরে ফিরে কেন তারই স্মৃতি
- Sub Title: মোরে কাঁদায় নিতি
কার ঝর ঝর বর্ষণ বাণী
- Sub Title: যায় দিক দিগন্তে বেদনা হানি’
বাংলা
English