"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

সন্ধ্যা ঘনালো আমার বিজন ঘরে
সন্ধ্যা ঘনালো আমার বিজন ঘরে
  • Sub Title: হাসিয়া ফুরায় তব উৎসব-নিশি (প্রিয়) পোহায় না মোর রাতি॥

সন্ধ্যা ঘনালো আমার বিজন ঘরে তব গৃহে জ্বলে বাতি।
হাসিয়া ফুরায় তব উৎসব-নিশি (প্রিয়) পোহায় না মোর রাতি॥
আমার আয়ুর ঝরা ফুলগুলি ল’য়ে

দোলে তব গলে মিলনের মালা হ’য়ে,
তোমার ভবনে আলোর দীপালি জ্বলে আঁধার আমার সাথি॥

মোর মালঞ্চে ঘুমায়ে পড়েছে কুহু, নীরব হয়েছে গান -,
তোমার কুঞ্জে গানের পাখিরা বুঝি তুলিয়াছে কলতান।
পৃথিবীর আলো মোর চোখে নিভে আসে,
বাজিছে বাঁশরি তোমার মিলন-রাসে;
ওপারের বাঁশি আমারে ডাকিবে কবে আছি তাই কান পাতি’॥

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

চলো মন আনন্দ-ধাম
চলো মন আনন্দ-ধাম

চলো মন আনন্দ-ধাম

  • Sub Title: চলো মন আনন্দ-ধাম রে
তোমার ফুলের মতন মন
তোমার ফুলের মতন মন

তোমার ফুলের মতন মন

  • Sub Title: ফুলের মতো সইতে নারে একটু অযতন

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated