যে দুর্দিনের নেমেছে বাদল তাহারই বজ্র শিরে ধরি’
ঝড়ের বন্ধু আঁধার নিশীথে ভাসায়েছি মোরা ভাঙা তরী।।
মোদের পথের ইঙ্গিত ঝলে বাঁকা বিদ্যুতে কালো-মেঘে,মরু-পথে জাগে নব অঙ্কুর মোদের চলার ছোঁয়া লেগে,
মোদের মন্ত্রে গোরস্থানের আঁধারে ওঠে গো প্রাণ জেগে,
দীপ-শলাকার মতো মোরা ফিরি ঘরে ঘরে আলো সঞ্চরি।।নবজীবনের ‘ফোরাত’-কূলে গো কাঁদে ‘কারবালা’ তৃষ্ণাতুর,
ঊর্ধ্বে শোষণ-সূর্য, নিম্নে তপ্ত বালুকা ব্যথা-মরুর।
ঘিরিয়া য়ুরোপ- ‘এজিদের’ সেনা এপার ওপার নিকট দূর,
এরই মাঝে মোরা ‘আব্বাস’ সম পানি আনি প্রাণ পণ করি’।।
যখন জালিম্ ‘ফেরাউন’ চাহে ‘মুসা’ ও সত্যে মারিতে ভাই,
নীল দরিয়ার মোরা তরঙ্গ, বন্যা আনিয়া তারে ডুবাই,
আজো ‘নমরুদ’ ‘ইব্রাহিমে’রে মারিতে চাহিছে সর্বদাই,
আনন্দ-দূত মোরা সে আগুনে ফোটাই পুষ্প-মঞ্জরী।।ভরসার গান শুনাই আমরা ভয়ের ভূতের এই দেশে,
জরা-জীর্ণেরে যৌবন দিয়া সাজাই নবীন বর-বেশে।
মোদের আশায় ঊষার রঙে গো রাতের অশ্রু যায় ভেসে,
মশাল জ্বালিয়া আলোকিত করি ঝড়ের নিশীথ-শর্বরী।।নূতন দিনের নব যাত্রীরা চলিবে বলিয়া এই পথে
বিছাইয়া যাই আমাদের প্রাণ, সুখ, দুখ, সব আজি হ’তে।
ভবিষ্যতের স্বাধীন-পতাকা উড়িবে যে দিন জয়-রথে
আমরা হাসিব দূর তারা-লোকে ওগো তোমাদের সুখ স্মরি’।।
যে দুর্দিনের নেমেছে বাদল
- Sub Title: ঝড়ের বন্ধু আঁধার নিশীথে ভাসায়েছি মোরা ভাঙা তরী
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 97
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
কার ঝর ঝর বর্ষণ বাণী
- Sub Title: যায় দিক দিগন্তে বেদনা হানি’
কে বলে গো তুমি আমার নাই
- Sub Title: তোমার গানে পরশ তব পাই॥
মন দিয়ে যে দেখি তোমায় তাই দেখিনে
- Sub Title: মন দিয়ে যে দেখি তোমায়
কেন আন ফুল-ডোর আজি বিদায় বেলা
- Sub Title: আজি বিদায়-বেলা
গঙ্গা সিন্ধু নর্মদা কবেরী যমুনা ঐ
- Sub Title: বাহিয়া চলেছে আগের মতন
বরষা ঐ এল বরষা
- Sub Title: আলোর ধারায় জল ঝরঝরি অবিরল
এসো এসো বন-ঝরনা উচ্ছল-চল-চরণা
- Sub Title: সর্পিল ভঙ্গে লুটায়ে তরঙ্গে
ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশীর ঈদ
- Sub Title: তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ
তোরা দেখে যা, আমিনা মায়ের কোলে
- Sub Title: মধু পূর্ণিমারই সেথা চাঁদ দোলে
রুমু রুম্ ঝুম্
- Sub Title: রুমুঝুমু বাজে নূপুর
বনে যায় যায় আনন্দ-দুলাল
- Sub Title: বাজে চরণে নূপুরের রুনুঝুনু তাল॥
ফুটলো যেদিন ফাল্গুনে, হায়, প্রথম গোলাপ কুঁড়ি
- Sub Title: বিলাপ গেয়ে বুলবুলি মোর গেল কোথায় উড়ি’ (হায়)॥
বাংলা
English