এসো এসো বন-ঝরনা উচ্ছল-চল-চরণা।
সর্পিল ভঙ্গে লুটায়ে তরঙ্গে
ফেন-শুভ্র ওড়না।।পাষাণ জাগায়ে এসো নির্ঝরিণী
এসো যৌবন-চঞ্চলা জল-হরিণী,
মরু-তৃষিতের প্রাণে ঢালো ধারা-জল
শ্যাম-মেঘ বরণা।।এসো বুনো পথ বেয়ে সুমধুর গান গেয়ে
গভীর অরণ্যের মৌন-ব্রত ভেঙে ভয়হীন পাহাড়ি মেয়ে
নৃত্যপরা পায়ে ছন্দ আনো
আনন্দ আনো মৃত প্রাণ জাগানো।
অনাবিল হাসির ঝরা ফুল ছড়ায়ে
এসো মঞ্জু মনোহরণা।।
এসো এসো বন-ঝরনা উচ্ছল-চল-চরণা
- Sub Title: সর্পিল ভঙ্গে লুটায়ে তরঙ্গে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 111
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
জ্বালো দেয়ালি জ্বালো
- Sub Title: অসীম তিমিরে শ্যামা মা যে অযুত কোটি আলো
ভরিয়া পরাণ শুনিতেছি গান
- Sub Title: আসিবে আজি বন্ধু মোর!
আমি সুন্দর নহি জানি হে বন্ধু জানি
- Sub Title: তুমি সুন্দর তব গান গেয়ে
নতুন খেজুর রস এনেছি মেটে কলস ভ’রে
- Sub Title: ভিন গাঁ হতে এনে গো রস-পিয়াসি
জয় বিবেকানন্দ বীর সন্ন্যাসী চীর গৈরিকধারী
- Sub Title: জয় তরুণ যোগী শ্রীরামকৃষ্ণ-ব্রত-সহায়কারী
বুনো ফুলের করুণ সুবাস ঝুরে
- Sub Title: নাম-না-জানা গানের পাখি তোমার গানের সুরে
আমায় নহে গো ভালবাস শুধু
- Sub Title: বনের পাখিরে কে চিনে রাখে গান হলে অবসান
দারুণ পিপাসায় মায়া-মরীচিকায়
- Sub Title: চাহিতে এলি জল বনের হরিণী
অঞ্জলি লহ মোর সঙ্গীতে
- Sub Title: প্রদীপ-শিখা সম কাঁপিছে প্রাণ মম
তুমি আঘাত দিয়ে মন ফেরাবে
- Sub Title: এই কি তোমার আশা?
আমি শ্রান্ত হয়ে আসব যখন পড়বো দোরে ট’লে
- Sub Title: আমার লুটিয়ে-পড়া দেহ তখন ধর্বে কি ঐ কোলে?
তোমার নামে একি নেশা হে প্রিয় হজরত
- Sub Title: যত চাহি তত কাঁদি আমার মেটে না হসরত
বাংলা
English