"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

টলমল টলমল পদভরে
টলমল টলমল পদভরে
  • Sub Title: বীরদল চলে সমরে

টলমল টলমল পদভরে,
বীরদল চলে সমরে।।
খরধার তরবার, কটিতে দোলে,

রণন ঝনন রণ-ডঙ্কা বোলে,
ঘন তূর্য-রোলে শোক-মৃত্যু ভোলে,
দেয় আশিস্ সূর্য সহস্র করে।।

চলে শ্রান্ত দূর-পথে মরু দুর্গম পর্বতে
চলে বন্ধু-বিহীন একা।
মোছে রক্তে ললাট-কলঙ্ক-লেখা।
কাঁপে মন্দিরে ভৈরবী এ কি বলিদান!
জাগে নিশঙ্ক শঙ্কর ত্যজিয়া শ্মশান।
দোলে ঈশান-মেঘে কাল-প্রলয় নিশান,
বাজে ডম্বরু, অম্বর কাঁপিছে ডরে।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated