"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

রুমু রুম্ ঝুম্
রুমু রুম্ ঝুম্
  • Sub Title: রুমুঝুমু বাজে নূপুর

রুমু রুম্ ঝুম্
রুমুঝুমু বাজে নূপুর।
তালে তালে দোদুল দোলে

নাচের নেশায় চুর।।

চঞ্চল বায়ে আঁচল উড়ায়ে
চপল পায়ে, ও কে যায়
নটিনি কল-তটিনীর প্রায়,
চিনি বিদেশিনী চিনি গো তায়,
শুনি ছন্দ তারি এ হিয়া ভরপুর।।

নাচন শিখালে ময়ূর মরালে,
মরীচি-মায়া মরুতে ছড়ালে,
বন-মৃগের মন হেসে ভুলালে,
ডাগর আঁখির নাছে সাগর দুলালে;
গিরি-দরী বনে গো
দোল লাগে নাচনের
শুনে তার সুর।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

আয় বনফুল ডাকিছে মলয়
আয় বনফুল ডাকিছে মলয়

আয় বনফুল ডাকিছে মলয়

  • Sub Title: এলোমেলো হাওয়ায় নূপুর বাজায়
পূর্ণ-অভিনন্দন
পূর্ণ-অভিনন্দন

পূর্ণ-অভিনন্দন

  • Sub Title: ভেদ করি পুন বন্ধ কারার অন্ধকারের পাষাণ-ফাঁদ!

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated