"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

তোরা দেখে যা, আমিনা মায়ের কোলে
তোরা দেখে যা, আমিনা মায়ের কোলে
  • Sub Title: মধু পূর্ণিমারই সেথা চাঁদ দোলে

তোরা দেখে যা, আমিনা মায়ের কোলে।
মধু পূর্ণিমারই সেথা চাঁদ দোলে।।
যেন ঊষার কোলে রাঙা-রবি দোলে।।

কূল মখলুকে আজি ধ্বনি ওঠে, কে এলো ঐ,
কলেমা শাহাদাতের্ বাণী ঠোঁটে, কে এলা ঐ,
খোদার জ্যোতি পেশানিতে ফোটে, কে এলো ঐ,
আকাশ-গ্রহ-তারা পড়ে লুটে,-কে এলা ঐ,
পড়ে দরুদ ফেরেশতা,
বেহেশতে সব দুয়ার খোলে।।

মানুষে মানুষের অধিকার দিল যে জন,
‘এক আল্লাহ্ ছাড়া প্রভু নাই’ কহিল যে জন,
মানুষের লাগি চির-দীন বেশ ধরিল যে জন
বাদশা ফকিরে এক শামিল করিল যে জন,
এলো ধরায় ধরা দিতে সেই সে নবি,
ব্যথিত-মানবের ধ্যানের ছবি,
আজি মাতিল বিশ্ব-নিখিল্ মুক্তি-কলোরোলে।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

বরষা ঐ এল বরষা
বরষা ঐ এল বরষা

বরষা ঐ এল বরষা

  • Sub Title: আলোর ধারায় জল ঝরঝরি অবিরল
ফুল বীথি এলে অতিথি
ফুল বীথি এলে অতিথি

ফুল বীথি এলে অতিথি

  • Sub Title: চম্পা মঞ্জরি-কুঞ্জে পড়ে ঝরি’
গানগুলি মোর আহত পাখীর সম
গানগুলি মোর আহত পাখীর সম

গানগুলি মোর আহত পাখীর সম

  • Sub Title: লুটাইয়া পড়ে তব পায়ে প্রিয়তম

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated