এই যে এত কষ্ট
সাধের যৌবন নষ্ট
জীবন গাঙে অভাব নামের ঢেউবাঘ ডরানো মাঘের শীতে
ঘাম ঝরিয়ে পৃথিবীতে
খুঁজে ফিরি অর্থ নামের মৌ
সবকিছুর জন্য দায়ী বউ।ব্যাচেলার জীবনে ভাই যেখানেই হতো রাত
পরম নিশ্চিন্তে সেখানেই হয়ে যেতাম কাত
ছিলো সরল জীবনের অঙ্ক
লাগতো না খাট-পালঙ্ক
ড্রেসিং-ডাইনিং টেবিল-চেয়ার
সোফা-শোকেস্ কিনতো কে আর?
তিনরুমের ঘর লাগতো কি আদৌ।এসবের মূলে কিন্তু বউ।।
দিলাম বিয়ের দিনে মিষ্টি তুলে নতুন বউয়ের মুখে
সেই থেকেই বউ যাচ্ছে খেয়ে সবই পরম সুখে
কসমেটিকস আর জুয়েলারি
চটকদারী ম্যাকসি-শাড়ি
আবার এতোকিছু দেয়ার পরে
বাচ্চা নেয়ার বায়না ধরে
বছর ঘুরতেই কোলে আসে ফেউ।খরচের মূলে কিন্তু বউ।।
এখন বউয়ের জন্য মাছের মুড়ো বাচ্চার গুঁড়ো দুধ
আত্মীয়-কুটুম্বের ঠেলায় বাড়ছে ঋণের সুদ
কারেন্ট-পেপার-পানি-গ্যাস
বিল মেটাতে মানি শ্যাষ
এখন বউয়ের চরণ ধরে আছি
ছেড়ে দে মা কেন্দে বাঁচি
আমায় বাঁচানোর আছেন নাকি কেউ?
এই যে এত কষ্ট সাধের যৌবন নষ্ট
- Sub Title: সাধের যৌবন নষ্ট
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: আঞ্চলিক সঙ্গীত
- Hits: 65
বাউল গান এর নতুন প্রবন্ধ
আমার মন চোরা যায় গো
- Sub Title: এমন নিঠুর কালা ফিরিয়া না চায়
পিরিতের মানুষ যারা, আউলা-ঝাউলা হয় রে তারা
- Sub Title: হাসন রাজায় পিরিত করিয়া হইয়াছে বুদ্ধিহারা
আমি ঐ রূপসী আমি ঐ রূপসী
- Sub Title: আমা হেরিবারে বিধি, নয়ন তৃষী
সোনার বাংলা হইল রে স্বাধীন
- Sub Title: বাংলাদেশ হইল জয়
সৃষ্টির সেরা এ ব্ৰহ্মাণ্ড
- Sub Title: হবে যেদিন লণ্ডভণ্ড
শুনগো ললিতে প্ৰাণনাথ কোথা
- Sub Title: সুখের যামিনী যায়
সুরধুনীর তীরে গো সোনার গৌর উদয় হইয়াছে
- Sub Title: দেখবে যদি আয় গো তোরা কী শোভা ধরেছে গো
মনবেপারী ধরছে পাড়ি, রংপুরের হাটে
- Sub Title: লোভের পুঞ্জি নিল ছয় জনায়ে লুইটে
দেখিয়ে নুরি অঙ্গ, আর দেখিয়ে ঝলমলা রঙ্গ
- Sub Title: হাসন রাজা পাগল হইয়ে লইল রে তোমার সঙ্গ
বাংলা
English