অনন্ত দিগন্ত ব্যাপী অনন্ত মহিমা তব।
ধ্বনিছে অনন্ত কন্ঠে অনন্ত তোমারি স-ব।।
কোথা অনন্ত উচ্চে, অনন্ত তারকা গুচ্ছে,
অনন্ত আকাশে তব, অনন্ত কিরণোৎসব।।অনন্ত নিয়তি বলে বায়ু ধায়, মেঘ চলে,
অনন্ত কল্লোল জলে, পুষ্পে অনন্ত সৌরভ;
অনন্ত কালের খেলা, জীবন মরণ মেলা,
হে অনন্ত, তব পানে উঠিছে অনন্ত রব।অনন্ত সুষমা ভরা, অনন্ত যৌবনা ধরা,
দিশি দিশি প্রচারিছে অনন্ত কীর্তি বিভব,
তোমার অনন্ত সৃষ্টি, অনন্ত করুণা বৃষ্টি,
অতি ক্ষুদ্র, দীন আমি, কিবা জানি, কিবা কব।।
অনন্ত দিগন্ত ব্যাপী অনন্ত মহিমা তব
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: আঞ্চলিক সঙ্গীত
- Hits: 57
বাউল গান এর নতুন প্রবন্ধ
এগো মা লালরঙ্গি, কর মোরে সঙ্গী
- Sub Title: দয়া করি লও মা কোলে এই আমি মাঙ্গি
বউ মরে গেলে দুইদিন কান্না (স্বামীকে বিশ্বাস করো না কেউ)
- Sub Title: তিনদিন বন্ধ রান্না
রাধে গো তোর চরণে বিনয়
- Sub Title: মরণকালে দিও দেখা
আপন মন তোর কে আছে
- Sub Title: ভাই তো আপনার নয়রে একই রক্তের কায়া
দেখলেম এক পাগলের খেলা
- Sub Title: যত সব পাগলের বংশ ওই পাগলের চেলা
কোথায় সেজন, জানে কোন জন
- Sub Title: যেজন সৃজন লয় করে
নহিলে কষ্ট পাবি বহুতর
- Sub Title: মনরে দিন গত নয় আয়ুগত, রাখলিনা তার খোঁজ খবর
কী হেরিলাম প্ৰাণসখী শ্যামরুপে ধিকিধিকি
- Sub Title: রূপের কথা বলব কত বিজুলি চটকের মতো
হেকমতে লিয়ে ছলনা
- Sub Title: ভবে পাঠালে রসিক বাবা মাওলানা
আমি কী নাম ধরে ডাকলে বলো
- Sub Title: দয়াল রে ফিরিয়া তোর জওয়াব পাই
বাংলা
English