কষ্ট করে দিনে-রাইতে কতো টাকা করছো কামাই
এতো টাকা ক্যামনে নিবা কাফনের তো পকেট নাই।হায় বাড়ি-গাড়ি আহামরি
সোনাদানা ভরি-ভরি
টিভি-ফ্রিজ-চেইন-ঘড়ি
নেতাগিরি-বাহাদুরী
উমেদারী-জমিদারী
পড়ে রইবো
কিচ্ছা খতম হইবো।নরম বিছানাতে শুয়ে আরাম করছো ভাই
খাটে আছে তোষক-গদি খাটিয়াতে নাই
সেই মাটির ঘরেতে ভাই
জানালা-দরজা নাই
নাই কোন ঝাড়বাতি
আঁধার যে হবে সাথী
তোমার খবর বলো তখন কেডা লইবো?
কিচ্ছা খতম হইবো।।পুলিশে ধরলে ঘুষ দিয়া ছুইটা আসো ভাই
আজরাইলে তো ঘুষ খাবে না ধরলে জামিন নাই
কেরানি বা অফিসার সবারই হবে বিচার
আসামী-বিচারপতি
সকলেরই একই গতি
কোন উকিলে তোমার পক্ষে কথা কইবো?
কিচ্ছা খতম হইবো।।দুনিয়ায় দু\’নম্বরী করো যাদের লাগি
তারা তো কেউ হবে না তোমার পাপের ভাগী
ছেলে বা মেয়ে বলো
স্ত্রীর মন মতো চলো
টাকা-কড়ি যতোই ঢালো
বাসোনা যতই ভালো
তোমার অপরাধের বোঝা কেডা বইবো?
কষ্ট করে দিনে-রাইতে কতো টাকা করছো কামাই
- Sub Title: এতো টাকা ক্যামনে নিবা কাফনের তো পকেট নাই
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: আঞ্চলিক সঙ্গীত
- Hits: 67
বাউল গান এর নতুন প্রবন্ধ
কুলনাশা বাঁশির স্বরে কুলমান মজায়
- Sub Title: শীঘ্ৰ চল শ্যাম দর্শনে সময় গাইয়া যায়
গৌর অনুরাগ যার সে জানিয়াছে সারাৎসার
- Sub Title: নামে রুচি জিতেন্দ্ৰিয় অপার হে বেপার ধু
বাজায় বাঁশি ঘনাইয়া ওগো
- Sub Title: নিগূঢ় কদম্বতলে বাঁশি বাজায় রাত্ৰিদিনে গো
দেখিয়ে নুরি অঙ্গ, আর দেখিয়ে ঝলমলা রঙ্গ
- Sub Title: হাসন রাজা পাগল হইয়ে লইল রে তোমার সঙ্গ
ওরে আমার মরণ কালে
- Sub Title: প্রাণ দিব না তুমি বিনে, ওরে আমার মরণ কালে
বাবা ভাণ্ডারী রাখ দাসে চরণে
- Sub Title: তোমার দয়াও পেলে ভূমণ্ডলে আমি আর কারে ডরি
তিমির নাশিনী মা আমার
- Sub Title: হৃদয় কমলোপরি, চরণ কমল ধরি
প্রেম তরীতে পার করগো
- Sub Title: প্রেম সমুদ্রের ঢেউ দেখিয়া, হরিয়া গেল ভোলা মন
দেখলে ছবি পাগল হবি
- Sub Title: ঘরে রইতে পারবি না
বন্ধুগণ আশেকদের ছেমা পরম ধন
- Sub Title: ছেমা বিনে কোনদিনে হয়না মারফত সাধন
ধরলে না অধরারে, ওরে পাগল
- Sub Title: ধরলে না অধরা
রঙিলা বাড়ৈ এই ঘর বানাইয়াছে কলে
- Sub Title: রঙে রঙে ঘর বানাইয়া বসি ঘরে খেলে
বাংলা
English