যা করবার তা বিয়ের আগে কর
তোর বউয়ের ফরমাস খেটে আসবে হাড় কাঁপানো জ্বর
যা করবার তা বিয়ের আগে কর।বউয়ের আলতা-পাউডার-সাবান-শ্যাম্পু-শাড়ি রঙিলা
হাতা-খুন্তি-থালা-কড়াই-হাঁড়ি আর ঠিলা
এসব কিনতে গিয়ে হবে ঢিলা
কাছার কাপড়।যা করবার তা বিয়ের আগে কর।।
হবি সংসারের হাল ধরতে গিয়ে বেতালা-বেহাল
তাল না পেয়ে চাল না বুঝে কাজে নাজেহাল
করবে জীবনের সংকল্প গোলমাল
প্রিয়ার প্রেমের ডর।যা করবার তা বিয়ের আগে কর।।
যেমন এখন চিত্তে প্রফুল্লতা নিত্য প্রতিক্ষণে
রইবে না এই উষ্ণ উচ্ছ্বাস সংসার জীবনে
বইবে না আর মনের বনে
যৌবনের এই ঝড়।যা করবার তা বিয়ের আগে কর।।
নকুল বলে বিকল হবে চোখের নজর
সংসারের হ্যাঁচকা টানে দাঁত হবে নড়বর
শেষে টাক নিয়ে সাজবি নটোবর
শ্মশানঘাটের বর।।
যা করবার তা বিয়ের আগে কর
- Sub Title: তোর বউয়ের ফরমাস খেটে আসবে হাড় কাঁপানো জ্বর
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: আঞ্চলিক সঙ্গীত
- Hits: 62
বাউল গান এর নতুন প্রবন্ধ
আমার একি হইল জ্বালা
- Sub Title: দেইখে আইলাম শ্যাম চিকন কালা
বন্ধু সর সর
- Sub Title: পন্থের মধ্যে বাঁকা কুড়ি কেন এমন কর
রে মন কী রসে ভুলিয়াছো
- Sub Title: অসার সংসারে আশা
মানুষ হলে মানুষ মিলে নইলে মানুষ মিলে না
- Sub Title: মানুষের ভিতরে মানুষ সহজে ধরা দেয় না
ওহে প্রাণধন তব প্রেম অসাধ্য
- Sub Title: বিচ্ছেদ কঠিন ধিক সঙ্কট মিলন
লীলাময় কার সাধ্য বুঝতে পারে
- Sub Title: নৈরূপ নগরে থাক বহুরূপে করছ খেলা
আইল না গো প্ৰাণবন্ধু মনে রইল খেদ
- Sub Title: যামিনী হইল ভোর
তুমি আল্লা নাকি গড-ভগবান
- Sub Title: কী নামে করি আহ্বান
মইলাম বন্ধু তোর পিরিতের দায়
- Sub Title: পিরিতে না ভুলা যায় ধূয়া
নিশি অবসানে আসি বন্ধু বাগানে
- Sub Title: বাশরীর স্বরে, নিল প্রাণ হৈরে, চলি গেল মধুর হাঁসিরে
আইলো নাগো প্ৰাণবন্ধু কালিয়া
- Sub Title: মুই অভাগী কলঙ্কের ভাগী হইনু কার লাগিয়া
জলে কি নিবাইতে পারে প্ৰেম অনল যার অন্তরে
- Sub Title: এগো জল দিলে দ্বিগুণ জ্বলে শীতল হয় না গঙ্গাজলে
বাংলা
English