সৃষ্টির সেরা এ ব্ৰহ্মাণ্ড
হবে যেদিন লণ্ডভণ্ড
অখণ্ড সাজিবে সংসার।।আকাশ পাতাল জীব সমষ্টি
ধ্বংস হবে সারা সৃষ্টি
একমাত্র রবে পরোয়ার।
দুঃখ মনে বলবেন, সাঁই
আজ ভবে আর কেহ নাই
যাহারা করিত অহংকার।
কোথায় শাহী আমিরানা
ডাক দিলে কেউ সাড়া দেয় না
বাহাদুরি নাই কারো এবার।।জিন্দা করে ইস্রাফিলে
বলবেন সিঙ্গা কুঁক তুলে
জিন্দা হবে বান্দা দুনিয়ার।
সারে আলম জমাইয়া
আমলনামা হাতে লইয়া
সকলের আজ করিব বিচার।
শুনিব না কারো কথা
আমার মনে নাই মমতা
নাম ধরেছি ওয়াহিদুল কাহ্হার।।জমা হবে সারা আলম
কেউ কারে করবে না রহম
নফছি, নছি মুখে সবাকার।।
বলবেন নবি রাসুল উল্লা
মাফ করো সাঁই বারি তালা
সহে না জ্বালা অন্তরে আমার।
বলেছিলা আমার সাথে
গুনাগার উম্মত তরাইতে
দিয়া ছিলে সাফায়তের ভার।।যাইয়া মোকাম মাহমুদায়
নবিজি পরবেন সজিদায়
কান্দিয়া হইবেন বেকারার।
তাই দেখে ফাতেমা বিবি
জানাইয়া শহিদের দাবি
আরজি দিবেন দারগায়ে খোদার।
শহিদের দাবি চাই না
মাফ করো উন্মতের গুনা
পাঠাইয়া দেও বেহেস্ত মাঝার।।তাই শুনে বলিবেন খোদা
স্মরণ আছে আমার ওয়াদা
কিন্তু আগে করে লই বিচার
মোহাম্মদী উম্মতগণে
বেহেস্তে পাঠাইবার জন্যে
সেরাতের পুল করে দিব পার
বলে পাগল দুর্বিন শাহ
ওই নবির চরণ ভরসা
রাখি আশা পাইতে দিদার।।
সৃষ্টির সেরা এ ব্ৰহ্মাণ্ড
- Sub Title: হবে যেদিন লণ্ডভণ্ড
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 134
বাউল গান এর নতুন প্রবন্ধ
আমি কী নাম ধরে ডাকলে বলো
- Sub Title: দয়াল রে ফিরিয়া তোর জওয়াব পাই
স্বপ্নে দেখা দিয়ে প্রিয়া
- Sub Title: জেগে উঠে শয্যা ছেড়ে, না পাইলাম হায়রে হায়
প্রাণবন্ধু মোরে আলগ রাখিও না
- Sub Title: তোমারেও হাসন রাজায় দুই জানে না
ও মনা কিসেরই সংসার
- Sub Title: জাত-পাত সবই গেছে
মাওলানার মহাগুণ কি করিব
- Sub Title: নর বেশে এই দেশে লুকিছেন মাওলানা
হরি গুণাগুণ কৃষ্ণ গুণাগুণ রাধা গুণাগুণ গাও হে
- Sub Title: সদায় আনন্দ রাখিও মনে
কই থেকে আইলাম কই বা যাইতাম
- Sub Title: কেন বা আইলাম ভাবিয়া না পাইলাম
সুচিত্রে আমি কার লাগি গাঁথিলাম গো
- Sub Title: বিনাসুতে বিচিত্র মালা
চন্দ্রার কুঞ্জে বৃন্দাদুতী
- Sub Title: কও গো চন্দ্ৰা সত্য করি রাধার বন্ধু রহিল কোথায়
ওহে প্রভু বিশ্বপতি
- Sub Title: নিজ গুণে দাও হে মুক্তি
বাংলা
English