আমি ধর্মের মর্ম বুঝিনি তাই সেজেছি নাস্তিক
আমি দুনিয়া ঘুরিয়া আজও ধর্মের সংজ্ঞা পাইনি সঠিক
তাই তো আমি সেজেছি নাস্তিক।হিন্দু হয়ে মসজিদ ভাঙা এই কি ধর্মের মূল কর্ম
মুসলমানে মন্দির ভাঙবে এই কি ধর্মের সারমর্ম
দেখি মঠের জন্য মারামারি
গীর্জা নিয়ে কাড়াকাড়ি
ধর্ম নিয়ে বাড়াবাড়ি
দেখে হইছি দিগ্বিদিক।তাই তো ভাবি হয়ে যাই নাস্তিক।।
দেখি জাতির নামে বজ্জাতি আর জাঁতাজাঁতি সর্বক্ষণ
হাতাহাতি-মাতামাতি ধর্মের নামে প্রহসন
ধর্মাধর্মে বেঁধে দাঁঙ্গা
অনাচার হয়েছে চাঙ্গা
আচারের আছোড়ি ভাঙ্গা
এমন ধর্ম-কর্ম অযৌক্তিক।তাই তো আমি সেজেছি নাস্তিক।।
দেখি নামের আগে মোহাম্মদের নাম বসাইছে মিয়া ভাই
তাঁর উপদেশের এক বিন্দুও হৃদয়ে দেয়নি কো ঠাঁই
দেখি বৌদ্ধ-হিন্দুর নামের ছন্দ
শুদ্ধানন্দ-নিত্যানন্দ
যায়নি তাঁদের কামের গন্ধ
তাঁরাই ধর্মের মুখ্য পথিক।তাই তো ভাবি হয়ে যাই নাস্তিক।।
তাই নকুল কয় মোর সকল গেছে নকলের পাল্লায় পড়ে
গর্ব আজি খর্ব আমার সর্বহারা চরাচরে
আমি পাইনি ধর্মের আদ্যোপান্ত
বিশ্বকান্তের মূল সিদ্ধান্ত
ক্লান্ত হয়ে হলাম ক্ষান্ত
ঠিক না পেয়ে ঠিক-বেঠিক।তাই তো আমি সেজেছি নাস্তিক।।
আমি ধর্মের মর্ম বুঝিনি তাই সেজেছি নাস্তিক
- Sub Title: আমি দুনিয়া ঘুরিয়া আজও ধর্মের সংজ্ঞা পাইনি সঠিক
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: আঞ্চলিক সঙ্গীত
- Hits: 45
বাউল গান এর নতুন প্রবন্ধ
বন্ধু মুঝে প্রেমে আপ্ত হারিন
- Sub Title: প্রেম মন্ত্র ফুঁকিয়ে পাগলিন্ বানায়া
ফরজন্দে আদম খলিফা উত্তম
- Sub Title: ইনছান আকারে ভব মাঝারে ওহি হায় লা এলাহা ইল্লাল্লা
নিমাই কেন হলে তুই সন্ন্যাসী
- Sub Title: মাকে তুমি পাশরিয়া
শ্যাম নি আইছইন গো চন্দ্ৰা তোর কুঞ্জেতে
- Sub Title: সত্য সত্য ক’লো চন্দ্ৰা দোহাই তোর পায়েতে
অন্তরে বেদনা গো সখি
- Sub Title: সে বিনে কে জানে
হও যদি কেউ প্রেমের খরিদ্দার
- Sub Title: থাকো হুশিয়ার
ও নওজোয়ান ভাই আমি সবারে জানাই
- Sub Title: তোমরা কী সুখে রইয়াছ ঘরে বসে রে
আমি জন্মিয়া কেন মইলাম না
- Sub Title: জননী উদরে যখন উল্টা পদে ছিলায় রে মন
আমি অকৃতি অধম
- Sub Title: কম করে মোরে দাওনি
জগত সখা নয়ন বাঁকা ভাণ্ডারী
- Sub Title: ভাণ্ডারী আমার গুরু বাবাজান আমার
আমি কি হেরিলাম গো, শ্যাম কালিয়া
- Sub Title: কিক্ষেণে গো গিয়াছিলাম বিজলী ছটকে রূপ নয়নে হেরিলাম
বাংলা
English