হও যদি কেউ প্রেমের খরিদ্দার
থাকো হুশিয়ার
করতে চাইলে খরিদ-বিক্রি
যাইও না কেউ দেখাদেখি
দিবে ফাকি মদন চৌকিদার।।কাম প্রেম এক বাজারে
আশিক যারা খরিদ করে
দয়াল মুর্শিদ প্রেমের দোকানদার
ভক্তি মাশুল মূল্য দিয়া
মারফতেরই মাল কিনিয়া
হকিকতে সাজিও পাইকার।।সে বাজারে কাম কামিনী
করিতেছে বিকিকিনি
তারা হলো কামের আড়তদার
গেলে মাইয়ার রঙবাজারে
নাগাল পাবে ছয়টা চোরে
পুঁজিপাট্টা করিবে সংহার।।ধরো তরিকতের রাস্তা
আসলে হবে না খাস্তা
সব গোমস্তা হবে তাবেদার
দুর্বিন শাহ কয় প্রেম বাজারে
খাঁটি মাল যে খরিদ করে
একূল সেকূল ভয় নাই তাহার।।
হও যদি কেউ প্রেমের খরিদ্দার
- Sub Title: থাকো হুশিয়ার
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 101
বাউল গান এর নতুন প্রবন্ধ
হরে কৃষ্ণ নাম জপ অবিরাম
- Sub Title: নামে বিরাম দিও না হরিনামে বিরাম দিও না
গৌররূপ হেরিলাম গো মনপ্ৰাণ কুলমান সব নিল গো
- Sub Title: গৌর রূপ হেরিয়া সুরধুনী ভুলিয়া রইলাম গো
কেমনে ভুলি তাঁহারে
- Sub Title: শয়নে স্বপ্নেতে সদা হেরি যাহারে
প্রিয়ে রঙ্গিলারে নানারূপ দেখা দিয়ে
- Sub Title: নানারূপ দেখা দিয়ে মজাইলারে
এসো প্রাণ খুলে মিলে সকলে
- Sub Title: গাই রে বাংলার গুণগান
কিসের ভাবনা ভাব হাসন রাজা
- Sub Title: দিন তো গেল তুর গইয়ে
ও নাগরী কি রূপ মাধুরী গো সুরধনীর তীরে
- Sub Title: হাসে কান্দে নাচে গায় প্রেম রস রঙ্গে
বাইজ নারে আর শ্যামের বাঁশি
- Sub Title: কুলবতী যুবতীর প্রাণ ধৈরয কি ধরে চি
শাহান শাহ নাম চিস্তিয়া
- Sub Title: আজমির শহরে কেরামতি জোরে
আমার শ্যাম বিনে প্ৰাণ বাঁচে না গো ললিতে
- Sub Title: কে আইনে শ্যাম দেখাবে এমন সুহৃদ নাই জগতে
কি সাধনে পাব তোমারে
- Sub Title: আমি সাধন ভজন হীন, দয়া কর আমারে
বাংলা
English