নিমাই কেন হলে তুই সন্ন্যাসী
মাকে তুমি পাশরিয়া
হইয়াছ রে বৈদেশি।।ভারতীর সঙ্গ পাইয়া
মাকে কেন গেলে ছাড়িয়া
রে কুলের বধূ বিষ্ণুপ্রিয়া
তারে করলে উদাসী।।কী সুখে তুই মা ছাড়িলে
শ্ৰীঅঙ্গে কৌপিন পরিলে রে
তিলক মালা অঙ্গে দিলে
হইলে রে পরদেশি।।তুলসী মালা দিয়া গলে
বসত করো নিমের তলে রে
এই ছিল মায়ের কপালে
মন্দ বলে পড়শি।।কে দিলো এই কুমন্ত্রণা
মনে আর বুঝ মানে না রে
দুর্বিন শাহর কপাল ভালো না
বিধাতায় করল দোষী।।
নিমাই কেন হলে তুই সন্ন্যাসী
- Sub Title: মাকে তুমি পাশরিয়া
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 110
বাউল গান এর নতুন প্রবন্ধ
যদি ভজন পথে যাবি
- Sub Title: কালাচাঁদ আনন্দপুরে আপন ঘাটে দেখতে পাবি
পাই না তোমার ঠিক-ঠিকানা
- Sub Title: নাম শুনে হলেম পাগল
কলির জীবের ভাগ্যে গৌরচান্দ উদয় হইয়াছে
- Sub Title: রাধা ভাব প্ৰেমতরঙ্গে ভুবন মাথিয়াছে চি
গৌর বিচ্ছেদ প্রেমের এত জ্বালাগো
- Sub Title: নিবাও গো জল চন্দন দিয়া
চলরে মন রাজ দরবারে
- Sub Title: সদর মহকুমা নদীয়াপুরে ধু
ঝিলিমিলি, ঝিলিমিলি, করে তাঁর বদনে
- Sub Title: কেমনে মিলি কেমনে মিলি খাইল দুই নয়নে
সুন্দরী রাধে গো তোর, কানাইয়া যাইব ছাড়ি
- Sub Title: তাই ভাবিয়া হাসন রাজা ফিরে বাড়ি বাড়ি
রসিক ভাণ্ডারী মাওলারে
- Sub Title: কত খেলা জানরে বাবা কত খেলা জান
চিনতে না পারি রে আমি
- Sub Title: রঙের খেলা খেলে রঙ্গিলা ভান্ডারী
ওগো শাহপরান আউলিয়া
- Sub Title: এই দেশে আসিলায়
খোদা সোহাগিয়া নবীজি ননাইয়া
- Sub Title: গাউসে আজম প্রাণ প্রিয়া
প্রেম যে অমূল্য ধন
- Sub Title: সহজে কি চিনে তারে ওরে অবোধ মন
বাংলা
English