"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

তুমি আল্লা নাকি গড-ভগবান
  • Sub Title: কী নামে করি আহ্বান

তুমি আল্লা নাকি গড-ভগবান
কী নামে করি আহ্বান
কী সুরে তোমার গুণ গাই

দয়া করে বলো একবার জগৎ সাঁই
আমি আসল নকল ঠিক পাইলাম না, শুনি যে যা বলে তাই।

গীতার পাতায় দেখি তোমার নামটি ভগবান
আবার আসল নামটি আল্লামালেক বলেছে কোরআন
আবার গড ভিন্ন সবই ভ্রান্ত
বাইবেল দিলো এই সিদ্ধান্ত
আমি কেমনে হে বিশ্বকান্ত
তোমার কাছে যাই।

দয়া করে বলো একবার জগৎ সাঁই।।

রাধা-কৃষ্ণ বাধা হলো ভজিতে বিশ্বনবী
আমি আঁকিলাম না দিলের খাতায় প্রভু যীশুর ছবি
তুমি হও নাকি সেই ঈসার পিতা
নাকি মোহাম্মদের মিতা
আমি পূজিবো কী শ্রীরাম-সীতা
নাকি বৌদ্ধ-ছলঙ্গতাই*।

দয়া করে বলো একবার জগৎ সাঁই।।

মন্দিরে মন ধীর হলো না, মসজিদে নাই যে মতি
গীর্জায় যাওয়া হয়নি আমার কী হবে যে শেষের গতি
আমি কাশীতে কী মক্কায় যাবো
গয়াতে কি তোমায় পাবো
প্রণাম কী সেজদা জানাবো
তোমার কাছে জানতে চাই।

দয়া করে বলো একবার জগৎ সাঁই।।

আমি তুচ্ছ করলাম ত্রিপিটক আর অমান্য করলাম কোরআন
আমি শুনি নাই বাইবেলের বাণী, মানি নাই বেদের বিধান
আমি মোহাম্মদকে যদি মানি
শ্রীকৃষ্ণ হয় আপমানী
বুদ্ধদেবের শুদ্ধ বাণী
কারে দেই হৃদয়ে ঠাঁই।

দয়া করে বলো একবার জগৎ সাঁই।।

ইসলাম বলে আল্লাহ্‌র নামে দুম্বা-উট দাও কোরবানী
আবার জীব হত্যায় মহাপাপ হয় শুনেছি বুদ্ধের বাণী
বেদের পাতায় যাহা আরাম
কোরআনে বলেছো হারাম
দ্বন্দ্বে ভুগে অন্ধ হলাম
নকুলের বেদনা তাই।

দয়া করে বলো একবার জগৎ সাঁই।।

*ছলঙ্গতাই – একটি উপজাতির দেবতা।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

দুর্বিন শাহ

ধরিয়া কাসেমের গলে

  • Sub Title: সখিনা কাঁদিয়া বলে
রাধারমণ দত্ত

যাবে যদি মন সহজ ভাবের দেশে

  • Sub Title: অধর মানুষ বিরাজ করে সহজ রসে চি
হাসন রাজা

হাসন রাজায় কান্দে কান্দে রে, আল্লাজির লাগিয়া

  • Sub Title: স্বপনে দেখিলাম তাঁরে না দেখি জাগিয়া
রাধারমণ দত্ত

কদমতলে কে বাজায় মুররী গো সজনী

  • Sub Title: কদমতলে কে বাজায় মুররী ধু
কবিয়াল রমেশ শীল

বন্ধু কোথায় রইলে ও আমারে

  • Sub Title: শ্রী রমেশ শীল মাইজভাণ্ডারী
দুর্বিন শাহ

গরিব নেওয়াজ হজরত শাহজালাল

  • Sub Title: বাবা এমন হইতে আসিয়া সিলেটেতে
মাইজভাণ্ডারী গান

নব বসন্ত যৌবন পন্থে

  • Sub Title: কুসুম কুঞ্জে ভ্রমরা গুঞ্জে কোয়েল কুমরী ঘঠাল কাল
রাধারমণ দত্ত

সুবল বলনা রে আমি কি করি এখন

  • Sub Title: হরিয়া নিল মন ধু
রাধারমণ দত্ত

মন রে পামর তুমি যে লোক জাননা

  • Sub Title: অনিত্য সংসারে… বিষয় বাসনা
রাধারমণ দত্ত

সই গো আমি রইলাম কার আশায়

  • Sub Title: পাষাণে বান্ধিছে হিয়া দারুণ কালায়

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated