"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: তব আঁখি টার লাজে পলায়েন্ত বিদ্যাধারী

হে প্রাণনাথ তব পরে শেষ বুঝি মনোহরী।
তব আঁখি টার লাজে পলায়েন্ত বিদ্যাধারী।।

তোমার আঁখির ঠারে, মন প্রাণে যাদু করে।
শিখাইয়াছে কে তোমারে, এই মত জাদুকরী।।

তব গুণ বর্ণিবারে, বিধি শক্তি দিছে কারে।
তব রূপ জ্যোত যত ভবে আছে রূপধারী।।

কাহাকে কৈরাছে বিধি, তোমা হেন প্রেম নিধি।
ঠন ঠমক তোমা সাজে, তোমা যোগ্য মনোহরী।।

রূপের ভুবনে যত, অপরূপ রূপবন্ত।
সকল ললাটে রেখা তুমি কান্তের কিঙ্করী।।

প্রেমের ভুবন মাঝে, রাজত্ব তোমার সাজে।
তব প্রেম ঢংকা বাজে, তোমার রাজ বাহাদুরী।।

ত্রিলক্ষ ভুবন বিছে, কার হেন শক্তি আছে।
করিবারে আজু তোমার সাক্ষাতে সমশ্বরী।।

আজু রূপাকাশ পরে, দিবাকরে শশধরে।
তোমা রূপেশ্বর বৈলে ভজে সদা ভক্তি করি।।

স্বর্গ দেব রূহুলাঁমী আকাশ পাতালে ভ্রমি।
দেখি এল দেবপুরী, দেখি এল হুরপরী।।

কিন্তু তব অপরূপ, রূপ দেখি হৈল চুপ।
বলে তমা সাজে আজু, রূপ ভবে রূপেশ্বরী।।

প্রাণ সখা মাইজভাণ্ডারী, এ মকবুল প্রেম ভিখারী।
দ্বারে দাঁড়াইয়াছে তব ভিক্ষা দান আশা করি।।

লেখকঃ আবদুল গণি কাঞ্চনপুরী

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

আসরে আইসহে গউর হরি

  • Sub Title: তুমি তন্ত্র তুমি মন্ত্ৰ তুমি হৃদয় বিদারী
রাধারমণ দত্ত

সখী চল গো সুরধনী জলের ছলে দেখিয়া আসি

  • Sub Title: কদমতলে বসি কৃষ্ণ বাজায় মোহিনী
দুর্বিন শাহ

লোকে মন্দ বলে রে অবলা রাধারে

  • Sub Title: তোর পিরিতি আমারে করিল বাড়ি ছাড়া
দুর্বিন শাহ

প্রেমবাগানে সই

  • Sub Title: ফুল ফুটিল
নবি এসে দয়া করে
নবি এসে দয়া করে

নবি এসে দয়া করে

  • Sub Title: দাও পাপীরে পদছায়া
দুর্বিন শাহ

শ্যাম কি তুই গৃহে যাবে না

  • Sub Title: তোমারই কারণে আকুলও প্রাণে
পয়লা ফাল্গুনে আইলো
পয়লা ফাল্গুনে আইলো

পয়লা ফাল্গুনে আইলো

  • Sub Title: যাও যদি আও দলে দলে উঠেছে বেলা
হাসন রাজা

ওমা কালী, কালী গো, এতনি ভঙ্গিমা জান

  • Sub Title: রঙ্গ ঢঙ্গ কর তুমি যা ইচ্ছা হয় মন
রাধারমণ দত্ত

ঐ বাজে প্ৰাণবন্ধের বাঁশি

  • Sub Title: কলসী নিয়া আয় গো সখী কে যাবে যমুনার জলে
রাধারমণ দত্ত

ললিতলাবণ্যরূপে দেখা দাও হে বংশীধারী

  • Sub Title: আমায় এম্নিভাবে মুগ্ধ করে স্বপ্নে যেন না পারি
দুর্বিন শাহ

প্রেমের গাছে ফুল ধরেছে

  • Sub Title: দেখিতে সুন্দর

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated