শ্যাম কি তুই গৃহে যাবে না
তোমারই কারণে আকুলও প্রাণে
বোধ হয় শ্রীরাধিকা আর বাঁচে না।।বন্ধু বন্ধু বলে পড়ছে ঢলে
ধরে এসে তারে কেউ তোলে না
বাঁচবে না জীবন মুদিল নয়ন
প্রাণ যাবে এখন বেশি বাকি না।।তোমায় ভালোবেসে এ দেশ-বিদেশে
কলঙ্ক নাম কতই হলো ঘোষণা
প্রেমানলে রাধার কলিজা অঙ্গার
তবু কি তোমার দয়া হবে না।।প্রাণে দিলে দুঃখ করিলে কলঙ্ক
তবু তোমার কেন স্মরণ পড়ে না
কেন হলে পাষাণ আয়রে কালার চান
বাঁচাইতে প্রাণ দেখা দিলে না।।মরণ নিকট হলো দেখবে যদি চলো
মরণের কালেও কি দেখা দিবে না
বলে দুর্বিন শাহ করিলে নৈরাশা
তোমার ভালোবাসা গেল রে জানা।।
শ্যাম কি তুই গৃহে যাবে না
- Sub Title: তোমারই কারণে আকুলও প্রাণে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 111
বাউল গান এর নতুন প্রবন্ধ
ওরে সঙ্কটে বাঁশি বাজায় গো শ্ৰীকান্তে
- Sub Title: এগো রাধা রাধা রাধা নাম ধরি
শ্যাম কালা পাশা খেলবি আজ নিশি
- Sub Title: আমি যদি হারিখেলা শুনছে চিকন কালা
কোন বনে বসিয়া ধনী মনোচোরায় বাঁশি বায়
- Sub Title: ও ললিতে যা গো তারা জাইনে আয়
আমি রাধা ছাড়া কেমনে থাকি একা
- Sub Title: ব্ৰজেশ্বরী রাইকিশোরী একবার এনে দেখা
হায় নবি রাসুলে খোদা, তুমি আবহায়াত
- Sub Title: তোমারই উপরে ভেজি হাজার মোনাজাত
শুধু ভক্তি করলে কি হবে রে
- Sub Title: সোনার পিঞ্জিরার গো মাঝে কাকের বাচ্চা পালন করে
বন্ধু দেখা দিয়ে মন নিয়ে
- Sub Title: তোমার অদর্শনে মন প্রাণ যায় যায়
আল্লা মুহাম্মদ নাম লুট
- Sub Title: যার কপালে যাহা আছে, তাহা মিলে সেই দ্বারে
শ্ৰী গুরু বিনে এ তিন ভুবনে
- Sub Title: গুরু আদিমূল মূলে হইও না ভুল মূল ধরিয়া কেন ডাকো না ভাই
বন্ধু রে-
- Sub Title: তোর দয়াল নামটি জগতে ঘোষণা
সজনী পিরিত কি ধন চিনিলায় না
- Sub Title: রূপ দেখিয়া নয়ন পাগল গুণের পাগল ময়না
গুরু পরম ধন ভজ শ্রীচরণ
- Sub Title: গুরুর চরণ সেবিয়ে পায় নিরাঞ্জন
বাংলা
English