"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

দুর্বিন শাহ
  • Sub Title: দেখিতে সুন্দর

প্রেমের গাছে ফুল ধরেছে
দেখিতে সুন্দর
সুবাতাসে গন্ধ আসে
অতি মনোহর।।

গাছটা হলো নদীর তটে
সুবাতাসে ফুল ফোটে
প্রেমরসেরই জোয়ার ছোটে
সেই নদীর ভিতর
যাও যদি মন ফুল তুলিতে
পাবে সে খবর।।

অমাবস্যা পূর্ণিমাতে
ফুলটা তখন ভরে রসে
সুবাতাসে গন্ধ পাইয়া
আসে যে ভ্রমর
যে খাইয়াছে ফুলের মধু
সে হইয়াছে অমর।।

কাম ক্রোধ লোভ হিংসা মায়া
যে গাছে ধরেছে ছায়া
আলিফে গাছ লামেতে ডাল
মীমেতে শিকড়
‘ফে’ পাতা কাফে কলি
ফুলটা ‘হু’ অক্ষর।।

কুবাতাসে ঝগড়া লেগে
গাছটা তখন যায় রে ভেঙে
অনুরাগের খুটা দিয়া
গাছে লাগাও ভর
কয় দুর্বিন শাহ থাকলে আশা
গোড়া শক্ত কর।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

শাহ আব্দুল করিম

মাথা নত করে আর বসব না ঘরে

  • Sub Title: বলব উচ্চ স্বরে পূর্ণ স্বাধীন চাই
রাধারমণ দত্ত

সুখময় ডাকিছে তোমারে রে প্ৰেমানন্দ

  • Sub Title: সুখময় ডাকিছে তোমারে ধু
শাহ আব্দুল করিম

দারুণ দুর্ভিক্ষের আগুন

  • Sub Title: লাগলো কলিজায় রে
কবিয়াল রমেশ শীল

বাবা কাঙ্গাল দাঁড়াল দ্বারে

  • Sub Title: তোমার ভাণ্ডারে নাই কিছুর অভাব ইচ্ছামত দিতে পার
তারে ভাবলে কি আর
তারে ভাবলে কি আর

তারে ভাবলে কি আর

  • Sub Title: না দেখলে নয়নে রে বন্ধু
কবিয়াল রমেশ শীল

দয়াল গুরুজি গো আর আমার

  • Sub Title: (গুরুজি গো) মহাজনের ভার ভরা, ব্যাপারে এলেম ত্বরা
রাধারমণ দত্ত

প্ৰেম করি মইলাম গো সই বিচ্ছেদের জ্বালায়

  • Sub Title: সর্ব ঘটে রাজে কালা বাদী কেবল আমার দায়
মাইজভাণ্ডারী গান

বাবা তোর ধরি দু'চরণ

  • Sub Title: গুণা করিয়াছি কর ক্ষমা বিতরণ
রাধারমণ দত্ত

ঢেউ দিয়ো না, ঢেউ দিয়ো না

  • Sub Title: গো সই ঢেউ দিয়ো না জলে
হাসন রাজা

এগো মা লালরঙ্গি, কর মোরে সঙ্গী

  • Sub Title: দয়া করি লও মা কোলে এই আমি মাঙ্গি
দুর্বিন শাহ

কুল গেল কলঙ্ক রইল ওলো সহচরী

  • Sub Title: যৌবন সময় প্রাণের বন্ধু হলো দেশান্তরী রে

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated