"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

দুর্বিন শাহ
  • Sub Title: ফুল ফুটিল

প্রেমবাগানে সই
ফুল ফুটিল
দেখিলে বাগান
উড়িয়া যায় প্রাণ
পাইয়া ফুলের ঘ্রাণ
ভ্রমরা আসিল।।

ফুলের গাছ কী চমৎকার
দেখিতে বাহার
নিচের দিকে
ফুল ফুটিয়া রইল
শিকড় আকাশে
ডাল রইয়াছে নিচে
তিনটা ডালে ছয়টা পাতা
যোগ ধরিল।।

ফুল ধরে যতটা
তাতে নাই বোঁটা
অনুরাগের বাতাস লেগে
ফুল ঝরিল
ফুল ফুটে ফুটিয়া
যায় যে ঝরিয়া
আবার ফুটিয়া
ফুল ছলনায় লুকাইল।।

যদি ফুল তুলিতে চাও
ধরো পিরের পাও
সন্ধান করিয়া
ফুল তুলিতে হলো
সে ফুলেরই মধু খায়
ফকির সাধু
অপ্রেমিক গিয়া কাছে
প্রাণ হারাইল।।

ফুলে তিন মহাজন
না যায় চিনন
সাপিনী কাছে নিয়া
বসিয়া রইল
মুর্শিদ যার ভরসা
বলে দুর্বিন শাহ
সে হাতে
কৌশলে ফুল তুলিল।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

ওরে আর কি গো মনে মনে

  • Sub Title: আর কত দিন কালার পিরিত রাখি গোপনে
মাইজভাণ্ডারী গান

কাঁদিয়ে কাঁদাই যেও না

  • Sub Title: টুক না হেরিলে তোমা প্রাণে ছটফটাই
রাধারমণ দত্ত

নবদ্বীপের মাঝে গো গৌরচাঁদে নৌকা সাজাইছে

  • Sub Title: ষোলনাম বত্ৰিশ অক্ষরে গৌরায় নৌকা সাজাইছে
দুর্বিন শাহ

প্রেমশেল বিন্ধিল কলিজায়

  • Sub Title: মরি সে ব্যথায়
মাইজভাণ্ডারী গান

আশেক কো এয়ার তুনে

  • Sub Title: সবর করার লেকর বেদিল্ বানাকে মারা
মাইজভাণ্ডারী গান

ছভি আকারে তুমি হো পেয়ারে

  • Sub Title: তোমহারি নূরে জগত ছারে, আমাতে আমি তুমি তো হো জী
মাইজভাণ্ডারী গান

নেকি আমি বদি আমি

  • Sub Title: ফানা আর বকা আমি, আমি যে আমি আমি না আমি
রাধারমণ দত্ত

জানিয়া পার কর

  • Sub Title: দয়াল গুরুজী-
রাধারমণ দত্ত

দুঃখ সহনো না যায়

  • Sub Title: যৌবন চলিয়া গেল সখী
মাইজভাণ্ডারী গান

বিরহামা বসে হায় মরি কিসে

  • Sub Title: বিনে পূর্ণশশী বদনা
রাধারমণ দত্ত

কোন বনে বাজিল শ্যামের বাঁশি গো

  • Sub Title: শ্যাম নিরুপম বংশী ভুজঙ্গ অবলার বধিবার তরে ধু
দুর্বিন শাহ

রাহমাতুল্লিল আল-আমিন

  • Sub Title: খাতামান নবিয়্যিন

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated