"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: শ্যাম বিনে দু’কূলে মনে কারে চাহে না।। (ধুয়া)

আমি কেবল শ্যামের দিওয়ানা, আমি কেবল শ্যামের দিওয়ানা।
শ্যাম বিনে দু’কূলে মনে কারে চাহে না।। (ধুয়া)

সে শ্যামের রূপ, সর্বময় যদি না থাকিত কার রূপ।
কোন কালে আঁখি তুলে না করিতেম দর্শনা।।

কুরঙ্গ নয়ন, যদি না হৈত শ্যাম নয়ন বরণ।
কুরঙ্গ দর্শনে বনে না করিতেম ভ্রমণা।।

রঙ্গ রূপ ঘ্রাণ, যদি না থাকিত পুস্পে না যেতেম উদ্যান।
পুস্পের সৌরভে কভু হরষিত হৈতেমনা।।

যদি পিকরবে, শ্যামের বচন অংশ না থাকিত ভবে।
কর্ণ পেতে তাঁর রব না করিতেম শ্রবণা।।

তিনি সর্বময়, যদি না থাকিত এই পৃথিবী আলয়।
কোন দ্রব্যে কভু না করিতেম স্পর্শনা।।

খাদ্য কিবা সুরা, যদি না হৈত গুণে রস ভরা।
কোন দ্রব্য না গ্রহীত ভবে মম রসনা।।

বলয়ে মকবুলে, শ্যাম বন্ধেরে না পাইবে অন্যকে দর্শিলে।
একা মনে কর শুধু মাওলানার ভজনা।।

লেখকঃ আবদুল গণি কাঞ্চনপুরী

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

আর তো সময় নাই গো সখী

  • Sub Title: যে দিন বন্ধু ছাড়া চক্ষে নিদ্রা নাই ধু
দুর্বিন শাহ

বিপদ ভঞ্জন মধুসূদন তুমি মুর্শিদ দয়াময়

  • Sub Title: বিপদে তরাইয়া লইও যদি মনে লয়
রাধারমণ দত্ত

জলে কি নিবাইতে পারে প্ৰেম অনল যার অন্তরে

  • Sub Title: এগো জল দিলে দ্বিগুণ জ্বলে শীতল হয় না গঙ্গাজলে
রাধারমণ দত্ত

গৌরনিতাইর হাটে রসিক মহাজন

  • Sub Title: প্ৰেমরসের বেচাকেনা সাধুসঙ্গে সাধুজন
মাইজভাণ্ডারী গান

আহারে সোলতান জগতেরী প্রাণ

  • Sub Title: তোমার শ্রীচরণ বিহনে
দুর্বিন শাহ

মাহবুবে ছোবহানি, আবদুল কাদের জিলানি

  • Sub Title: আশিকে সুলতান বাবা কুতুবে রব্বানি
দুর্বিন শাহ

নিরলে বসিয়া কাঁদি

  • Sub Title: না পাইয়া সন্ধান রে
দুর্বিন শাহ

কাজল বরণ পাখি

  • Sub Title: নিলে হরে আঁখি
রাধারমণ দত্ত

গৌর নিতাই উদয় নদীয়ায়

  • Sub Title: কাঁচাসোনা গৌর বরন ভাইর ভাবে কানাই বলাই চি

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated