"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: অহরহ চিত্ত জ্বলে তাঁর তাড়না।। (ধুয়া)

আমি যার ভাবে দিওয়ানা, আমি যার মদে মাস্তানা।
অহরহ চিত্ত জ্বলে তাঁর তাড়না।। (ধুয়া)
দুঃখ ভারি আমি কারে বলি,

আঁখি ঠারে মন হৈরে শ্যাম গেল চলি।
এসব আশা দিয়ে আমা পুনঃ সে আর এলনা।।

জল আনিতে যেইতে যমুনা,
শ্যাম বন্ধের জল খেলা উঠিল ভাবনা।
কহে মনে সেই ক্ষণে ঝাম্প দে সে যমুনা।।

সন্ধ্যা যবে রান্ধিবারে বসি,
শ্যামে মোরে ঘোর ঠারে ডাকে ফুঁকি বাঁশি।
ধুমাছলে কাঁদি খুলে প্রাণে ধৈর্য মানে না।।

নিশি যবে শুই শয্যা পরে,
পুনঃ ঠারে বংশী স্বরে ডাকিল আমারে।
হিয়া ফেটে যায়ে তবে ঘরে রৈতে পারি না।।

চল এবে অহে সখী কুল,
শ্যাম বন্ধের ভাবে ত্যাজি, জাতি মান কুল।
বৈরাগিনী হৈ রাগিনী গাহি শ্যামের সূচনা।।

দেখি শ্যামেরে কোথা পাই,
সেতার কিন্নর বাজাই ভ্রমি ঠাঁই ঠাঁই।
ডালে ডালে অন্বেষিব লিঙ্ককল ঘোষণা।।

সত্য বলে মকবুল অজ্ঞান,
অন্বেষিয়া পেতে না’রে তাঁরে কোন স্থান।
সদা ছলে সঙ্গে খেলে প্রেম রসিক মাওলানা।।

লেখকঃ আবদুল গণি কাঞ্চনপুরী

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

দয়াল শ্যামরে আমার তুমি দয়া না করিলে

  • Sub Title: পাপী তাপী জনে শ্যাম তুমি দয়া করো
রাধারমণ দত্ত

গউর নিতাই আইসে রে

  • Sub Title: দুখী-সুখী-পাপী-তাপী অন্ধ-আতুর সবে পাইল
দুর্বিন শাহ

আমি পাপী গোনাহগার

  • Sub Title: সালাম জানাই বারেবার
মাইজভাণ্ডারী গান

পুণ্য রবি ভাগ্যাকাশে যাহার উদয়

  • Sub Title: আদ্য প্রীতি গুণে তারে করয়ে আশ্রয়
রাধারমণ দত্ত

আমি মরিমু পরানেরে ভাই, রাই বিনে

  • Sub Title: রাই রাই বলিয়ারে সুবল সদায় উঠে মনে
মাইজভাণ্ডারী গান

প্রাণ গেল ফিরে চাও

  • Sub Title: তরু পত্র ঝরে শুনি, আমারি রোদন
কবিয়াল রমেশ শীল

পাগল বানাইলা মোরে

  • Sub Title: আমি যে দিকেতে দৃষ্টি করি তোমায় হেরি মাইজভাণ্ডারী
রাধারমণ দত্ত

গৌরাঙ্গ লাবণ্য ও রসময় গো

  • Sub Title: ও গৌরচান্দ সোনারই বরণ
হাসন রাজা

ও মন রইলে রে ফিকির

  • Sub Title: দম থাকিতে করলে না ইলাল্লাহর জিকির
মাইজভাণ্ডারী গান

হারা মন খুঁজতে আইলাম

  • Sub Title: মায়া করি দেও মন ধন এই অধীনে
ঐ আসরে আইসরে গৌরচান্দ গুণমণি
ঐ আসরে আইসরে গৌরচান্দ গুণমণি

ঐ আসরে আইসরে গৌরচান্দ গুণমণি

  • Sub Title: আনিয়া প্রেমের বন্যা ভাসাইলায় অবনী

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated