বিপদ ভঞ্জন মধুসূদন তুমি মুর্শিদ দয়াময়
বিপদে তরাইয়া লইও যদি মনে লয়।।নামটি সত্য সার, মুর্শিদ নামটি সত্য সার
নাম স্মরণে বিপদ নাশে ঘুচে অন্ধকার
নামের জলে পাষাণ গলে দিয়াছ তার পরিচয়।।ইচ্ছার উপর ভার, তোমার ইচ্ছার উপর ভার
মনে লয় ডুবাইয়া মারো নইলে করো পার
নাম লইয়া দিয়াছি সাঁতার, অকূলে পাইতে আশ্রয়।।ও ভক্তির বাদাম দিয়া, মুর্শিদ ভক্তির বাদাম দিয়া
কতই জনা পার হইয়া যায় নামের সারি গাইয়া
দুর্বিন শাহ রইল চাইয়া নাম শুনে ভরসা হয়।।
বিপদ ভঞ্জন মধুসূদন তুমি মুর্শিদ দয়াময়
- Sub Title: বিপদে তরাইয়া লইও যদি মনে লয়
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 132
বাউল গান এর নতুন প্রবন্ধ
এ দেশে মানুষ নাই রে, প্রায়ই অহুঁশ
- Sub Title: ভবের মায়ায় ভুলিয়ে আছে বেহুঁশ
আমার বন্ধুরে কইও কি দোষ
- Sub Title: তার গুণে গুণি আমি তার মানে মানী
শোনেন বন্ধুগণ
- Sub Title: করা ভালো জন্মনিয়ন্ত্রণ
ছাড়িয়া যাইবার না লয় মনে আমরা বিদায় হই
- Sub Title: জন্মের মতো প্ৰাণনাথরে আবার দেখিয়া লই
জগতে এস্ক পরম ধন
- Sub Title: এস্ক গুণে আল্লা নবীর মিলে দরশন
সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে - দ্বীন বন্ধুরে
- Sub Title: সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে
শ্যামরূপে নয়ন আমার নিল গো
- Sub Title: তারে আমি ভুলিতে না পারি
জলেবুর ঘাটে কে যাবে গো আয়
- Sub Title: কাননে বসি ঐ কি শুনি মধুর ধ্বনি শুনা যায় ধু
গুরু শ্ৰী কৃষ্ণ চৈতন্য দয়াময়
- Sub Title: সঙ্কীর্তনের শিরোমণি পতিত পাবন সবে কয়
আমার মন করে আকুল
- Sub Title: আমার প্রাণ করে আকুল
বাংলা
English